তাপকে হারাতে চুমুক দিন এই পানীয়গুলিতে, মিটবে তৃষ্ণা, চাঙ্গা থাকবে শরীরও
তীব্র গরমে শরীর অসুস্থ হয়ে যাচ্ছে অনেকের। এসময় বাড়ে সানস্ট্রোক ও হিটস্ট্রোকের ঝুঁকি। সূর্যের তাপে দিনের আলোতে বাইরে বেরোতে পারছেন না প্রায় কেউই। এসময়ে শরীর প্রচন্ড ঠান্ডা রাখতে হয়। প্রচুর পরিমাণে জল খেতে হয়।
না হলে শরীর ডিভাইড্রেট হতে থাকে। সবসময় যে প্রচুর জল খেতে ভালো লাগবে তা নয়। ভিটামিন, খনিজ সমৃদ্ধ জুস খেতে হয়। যা খেলে শরীর সুস্থ থাকে। গরমকে হারাতে আপনি এই পানীয় গুলিতে চুমুক দিতে পারেন।

- তরমুজের রস
গরমকালে শরীর সুস্থ ও চাঙ্গা রাখতে ভরসা রাখুন তরমুজের রসের ওপর। এটি আপনার শরীরকে ভালো রাখবে। সেই সঙ্গে আপনার শরীরকে ডিহাইড্রেট হতে দেবে না। কারণ এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা আপনাকে সূর্যের তাপ থেকে বাঁচাতে সাহায্য করবে।
- শশা, নুন, লেবুর শরবত
গরমকালে রোজ খান শশা, নুন, লেবুর শরবত । শশার সঙ্গে লেবুর রস ভালোভাবে মিশিয়ে তাতে ঠান্ডা জল আর সামান্য পরিমাণ নুন দিয়ে আপনি আপনার তৃষ্ণাকে মেটাতে পারেন। এটি খাওয়ার স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। যা আপনার রোগ প্রতিরোধের ক্ষমতাকে বাড়িয়ে দেবে।
- আনারস মিন্ট ডিলাইট
গরমকালে ভরসা রাখুন আনারস মিন্ট ডিলাইটের উপর। আনারসে প্রচুর পরিমাণে ব্রোমেলাইন থাকে। যা আপনার শরীর ঠান্ডা রাখবে এবং সতেজ রাখতে সাহায্য করবে। এটি বানাতে আপনার পুদিনা পাতা এবং আনারস লাগবে। প্রথমে আনারসকে কুচি কুচি করে কেটে, সামান্য পুদিনা পাতা, আইস কিউব, সামান্য পরিমাণ নুন দিয়েই সহজেই বাড়িয়ে দিতে বানিয়ে ফেলতে পারেন আনারস মিন্ট ডিলাইট।
- জুস
কমলালেবু, পাতি লেবু, সরবতির লেবু দিয়ে সহজে বাড়িতে বানিয়ে ফেলুন জুস। এটি আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াবে। এতে ভিটামিন সি থাকে। এটি আপনার শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করবে। হাড়কে মজবুত করবে।
- ডাবের জল
ডাবের জল খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে প্রচুর পরিমাণে ইলেকট্রোলাইট থাকে। যা শরীর সুস্থ রাখতে সাহায্য করে। শুধু তাই নয়, এতে পটাশিয়াম বেশি থাকে। তাই গরমের দিনে ডাবের জল খেলে আপনার শরীর হাইড্রেট থাকবে।
- অ্যালোভেরা
অ্যালোভেরা স্বাস্থ্যের জন্য খুব ভালো। অ্যালোভেরা ছাড়িয়ে তার ভেতর থেকে জেল বার করে সেটি আপনি শরবত করে খেতে পারেন। এটি আপনি কোনও ফলের সঙ্গে মিশিয়ে খেতে পারেন। এটি খেলে আপনার শরীর সুস্থ থাকবে। এতে আপনার শরীর কখনোই ডিহাইড্রেট হবে না।
- বেরির শরবত
স্ট্রবেরি, ব্লুবেরি দিয়ে আপনি একসঙ্গে শরবত করে খেতে পারেন। সেই সঙ্গে কিন্তু অবশ্যই দেবেন আইস কিউব। এটি খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে।












Click it and Unblock the Notifications