এই ব্রেকফাস্ট নিত্যদিন পাতে রাখলেই নিমেষে কমবে ওজন, পাবেন গ্ল্যামারাস ত্বকও
বর্তমান সময়ে সকলেই ওজন কমাতে চান। ওজন কমিয়ে লাস্যময়ী ফিগার ধরে রাখতে কে না পছন্দ করে বলুন! আর ওজন কমাতে আপনাকে কিন্তু খাদ্য তালিকার ওপর বিশেষ নজর রাখতে হবে।
তবেই কিন্তু আপনার শরীর সুস্থ থাকবে, ওজন ও নিয়ন্ত্রণে থাকবে। তাই আপনিও কিন্তু নিত্যদিন যদি এই খাবারগুলি খাদ্য তালিকায় রাখেন, তাহলে ওজন কমবে। এই খাবারগুলি সকালের খাবারে রাখতে পারেন। দেখুন কী কী খাবেন।

- ওটস
যদি আপনি ওজন কমাতে চান, আবার পেট ভরা খাবারও খেতে চান, সেই সঙ্গে পুষ্টি সম্মত খাবারও মুখে তুলতে চান, তাহলে দেরি না করে আজ থেকেই ব্রেকফাস্টে অবশ্যই রাখুন ওটস। এতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে।
যা খেলে আপনার পেট অনেকক্ষণ ভর্তি থাকবে। ওটসের সঙ্গে বাদাম, ফল দিয়ে খেতে পারেন। এটা খেলে শরীর কিন্তু আপনার একদম ফিট থাকবে আপনার। বাড়বে রোগপ্রতিরোধের ক্ষমতাও।
- ডালিয়া
ডালিয়া খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে প্রচুর পরিমাণে প্রোটিন ও ফাইবার থাকে। যা আপনার খাবার দ্রুত হজম করাতে সাহায্য করে। তাছাড়া সবজি, দই দিয়ে ডালিয়ে রান্না করে খেতে পারেন। এটা খেলে স্বাস্থ্য আপনার ভালো থাকবে।
- ফল
যেকোনও ফল আপনি যদি নিত্যদিন সকালবেলা ব্রেকফাস্টে খান। তাহলে শরীর সুস্থ থাকবে, ওজনও নিয়ন্ত্রণে থাকবে। পেট ভর্তি থাকবে। কারণ এতে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন, মিনারেল থাকে। সেই সঙ্গে শরীরে পুষ্টির ঘাটতি মিটবে। আপনি স্যালাড করে খেতে পারেন।
- ডিম
প্রোটিনের মূল উৎসই হল ডিম, যা রোজ খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। পেশি উন্নত রাখতে ডিম আপনিও খেতে পারেন। রোজ ডিম সেদ্ধ বা অমলেট করে খেলে আপনার শরীর সুস্থ থাকবে। তবে ডিম অমলেট খাওয়ার থেকে সেদ্ধ খাওয়াই ভালো।
- পোহা
আপনি কি জানেন, ওজন নিয়ন্ত্রণে রাখতে পোহা খুব কার্যকরী। কারণ পোহা খুব হালকা খাবার ও পুষ্টি সম্মত খাবার। এটি খেলে দ্রুত হজম হবে। আপনি যেকোনও সবজির সঙ্গে পোহা খেতে পারেন বা দইয়ের সঙ্গে খেতে পারেন। এটি খেলে পেট অনেকক্ষণ ভর্তি থাকবে, ওজনও কিন্তু বাড়বে না।
- কোন কোন রান্না ব্রেকফাস্টে রাখবেন না
ওজন নিয়ন্ত্রণ করতে মরিয়া হয়ে উঠলে, অবশ্যই নিত্যদিনকার খাদ্য তালিকায় এই খাবারগুলি রাখতে পারেন। আপনি কখনোই মিষ্টি জাতীয় খাবার ব্রেকফাস্টে রাখবেন না। চা বা কফি খেলেও সেখানে চিনি দেবেন না। তাহলে কিন্তু যতই ডায়েট করুন না কেন ওজন নিয়ন্ত্রনে থাকবে না। তবে যেকোনও ডায়েট শুরু করার আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই করুন।












Click it and Unblock the Notifications