ডাটা দেখলেই মুখ ঘোরাচ্ছেন, ভুল করছেন না তো? জানেন কত গুণ রয়েছে এতে
গরম পড়তেই বাজারে কিন্তু ডাটার বিক্রি শুরু হয়ে গেছে। সজনে থেকে নজনা ডাটা কিন্তু বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। এই সময় ডাটা দিয়ে পাতলা ঝোল খাওয়া থেকে শুরু করে তরকারি খেতে সকলেই কিন্তু ভীষণ পছন্দ করেন।
তাছাড়া ডাটাতে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে। যাতে ক্যালসিয়াম, কার্বোহাইডেট, ফসফরাসের মতন উপাদান রয়েছে। ডাটা খাওয়াও স্বাস্থ্যের জন্য খুব ভালো। এমনকি ভিটামিন ডি থাকে। নিত্যদিন ডাটা খাওয়ার উপকারিতা সম্পর্কে জানুন।

রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে
ডাটা খেলে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। এটি খেলে আপনার ভিটামিন ডিয়ের অভাব পূর্ণ হবে অর্থাৎ আপনার হাড় ভালো হবে। হাড় কখনও নরম থাকবে না। হাড় শক্ত হবে।
হাড়ের ঘনত্ব বাড়বে
ডাটায় যেহেতু ক্যালসিয়াম, ফসফরাস, আয়রনের মত পুষ্টিগুণ থাকে। যা আপনার হাড়ের ঘনত্ব বাড়াতে সাহায্য করবে। এতে আপনার কখনও হাত, পায়ে ব্যথা হবে না।
বড় রোগের ঝুঁকি কমবে
রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে চান, তাহলে অবশ্যই নিত্যদিন ডাটা খেতে পারেন এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তাছাড়াও আপনার শরীরে বড় রোগের ঝুঁকি কমাতে সাহায্য করবে ডাটা।
কমবে হার্ট অ্যাটাকের ঝুঁকি
ডাটায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম থাকে। যা আপনার খেলে আপনার হাড় ভালো হবে। হাড়ের ঘনত্ব বাড়বে। আপনার কখনোই হাতে পায়ে যন্ত্রণা হবে না। এতে ভালো থাকবে আপনার হার্টও। কমবে হার্ট অ্যাটাকের ঝুঁকিও।
খাবার ভালো হজম করতে পারবেন
ডাটাতে প্রচুর পুষ্টিগুণ রয়েছে। তাই এটি খেলে আপনার খাবার ভালো হজম করতে পারবেন। এমনকি কমবে বাতের ঝুঁকিও। যেহেতু এতে পটাশিয়াম, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম রয়েছে।
ক্লান্ত লাগবে না
গরমকালে ডাটা খেলে আপনার শরীর ঠান্ডা থাকবে, ক্লান্ত লাগবে না। সেই ক্ষেত্রে ডাটা খেলে এই সমস্যাগুলি থেকে আপনি কিন্তু রেহাই পাবেন।
পেট ঠান্ডা থাকবে
যদি আপনার খাবার ভালোভাবে হজম না হয়, পেট ফেঁপে থাকবে না। গ্যাস- অম্বলের সমস্যা কমবে। বমির সমস্যা কমাতে নিয়মিত ডাটা খান। এতে আপনার পেট ঠান্ডা থাকার পাশাপাশি অন্ত্র ভালো থাকবে।












Click it and Unblock the Notifications