Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, দ্রুত রোগীকে সুস্থ করতে নিত্যদিন নিয়ম করে খাওয়ান এই সুপারফুডগুলি

পুজো আসতে আর বেশি বাকি নেই। তার আগে কিন্তু ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করেছে। যে কারণে চিন্তায় পরছেন সকলে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলেই প্লেটরেট শরীরে কমতে শুরু করে দেয়। সেই সঙ্গে প্রচন্ড পরিমাণে জ্বর, মাথাব্যথা লেগেই থাকে। গা-হাত-পা ব্যথা হয়। শরীর নাড়াতে কষ্ট হয়। কাজ করার ক্ষমতাও কমতে থাকে।

ডেঙ্গু হলে শুধু ওষুধ খেলেই যে শরীর দ্রুত সুস্থ হবে, তা নয়। এসময় আপনাকে খাবারের ওপরেও বিশেষ নজর রাখতে হবে। সেই সঙ্গে আপনাকে পুষ্টি সম্মত খাবার খেতে হবে। প্রচুর পরিমাণে জল খেতে হবে। তবেই কিন্তু প্লেটরেট বাড়বে। ডেঙ্গু থেকে সুস্থ হতে গেলে অবশ্যই নিয়ম করে খান এগুলি।

dengue

  • শরীর হাইড্রেট রাখতে হবে

বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গুতে আক্রান্ত হলে কিন্তু শরীরে অনেক সময় জলের ঘাটতি হতে থাকে। তাই এই সময় প্রচুর পরিমাণে জল খেতে হবে আপনাকে। যাতে শরীর হাইড্রেট থাকে, সেদিকে লক্ষ্য রাখতে হবে।

  • খান এগুলি

তবে এই সময়ে শুধু জল সবসময় যে খেতে ভালো লাগবে, তা কিন্তু নয়। সেই কারণে আপনি ফলের রস, স্যুপ, দইয়ের ঘোল, লিকার চা, ডাবের জল, নারকেলের জল খেতেই পারেন।

  • ঘরের রান্না করা খাবার খাওয়াবেন

যে ব্যক্তি ডেঙ্গুতে আক্রান্ত হবেন সেই ব্যক্তিকে ভুলেও বাইরের খাবার খাওয়ানো যাবে না। এতে তার বদহজম হতে পারে। সেই সঙ্গে তাঁকে প্যাকেট জাতীয় কোনও খাবার খাওয়াবেন না। ঘরের হালকা খাবার খাওয়ানোর চেষ্টা করবেন।

  • প্রোটিনযুক্ত খাবার

ডেঙ্গু থেকে দ্রুত সুস্থ হতে গেলে অবশ্যই আপনাকে নিত্যদিন খাদ্য তালিকায় প্রোটিন যুক্ত খাবার রাখতে হবে। মাছ, মাংস, মুসুরির ডাল, ডিম ইত্যাদি খেতে হবে। এতে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়তে থাকবে ও কাজে এনার্জিও পাবেন।

  • আয়রন সমৃদ্ধ খাবার

ডেঙ্গু থেকে সুস্থ হতে আপনাকে প্লেটরেট বাড়াতে হবে। কারণ এই সময় প্লেটরেট প্রচুর কমতে থাকে। তাই অবশ্যই আয়রন সমৃদ্ধ খাবার খাবেন। যেমন- পালংশাক, বেদানা, ডাল ইত্যাদি খাওয়ার চেষ্টা করবেন।

  • ভিটামিন জাতীয় খাবার

বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গু থেকে দ্রুত সুস্থ হতে আপনাকে ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাদ্য তালিকায় রাখতে হবে। এতে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে। সেই সঙ্গে ভিটামিন সি ও ভিটামিন কে জাতীয় খাবার খেতে হবে। যেমন স্ট্রবেরি, ব্রকলি, ক্যাপসিকাম, পালংশাক ইত্যাদি।

  • কিউই

ডেঙ্গু থেকে দ্রুত রোগীকে সুস্থ করতে তাকে নিত্যদিন একটি করে হলেও কিউই ফল খাওয়ান। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। যা আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াবার সঙ্গে সঙ্গে হজম ক্ষমতাও বাড়াবে ও দ্রুত প্লেটরেট বাড়াতে সাহায্য করবে। শুধু তাই নয়, যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে তারাও কিন্তু দ্রুত সুস্থ হবেন।

  • পাকা পেঁপে

অবশ্যই নিত্যদিন রোগীকে পাকা পেঁপে খাওয়াবেন। এতে আপনার প্লেটরেট বাড়বে। পেঁপে খেলে আপনার শরীরের জলের ঘাটতিও কিছুটা হলে পূরণ হবে। তবে এই খাবারগুলি খাওয়ার আগে অবশ্যই চিকিৎসার পরামর্শ নিয়ে তবেই খাবেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+