গরমের তাপ থেকে বাঁচতে ভরসা রাখুন ভিনেগারে ভেজানো পেঁয়াজের ওপর, কীভাবে বানাবেন, দেখুন
গ্রীষ্মের দাবদাহে বাড়ির বাইরে বেরোনো দায় হয়ে পড়ছে সকলের। যে কারণে অনেক মানুষেরই শরীর খারাপ হয়ে যাচ্ছে। তাছাড়া এই সময় হিটস্ট্রোকের ঝুঁকিও বাড়ে। সেই সঙ্গে শরীর খারাপ হয়ে যায়। গরমের সময় খুব হালকা খাবার খেতে হয়। না হলে শরীর খুব গরম হয়ে যায়। সেই সঙ্গে শরীর ডিহাইড্রেট হয়ে যায়।
তাই এই সময় ভিনেগারে ভেজানো পেঁয়াজ খাওয়া খুব দরকার। এই পেঁয়াজ মূলত রেস্তোরায় ব্যবহার করা হয়। যদি আপনি ভিনেগারে পেঁয়াজ ভেজানো খান তাহলে গরমে আপনার শরীর সুস্থ থাকবে। কীভাবে বানাবেন, দেখুন।

কী কী উপকরণ লাগবে
- ২০ টি কাঁচা পেঁয়াজ
- আধ বাটি ভিনিগার
- আধ কাপ জল
- ৩ চামচ চিনি
- ২ চামচ নুন
- সামান্য পরিমাণ বিটনুন
কীভাবে বানাবেন
প্রথমে কুড়িটি পেঁয়াজ কুচি কুচি কাটুন। আধ বাটি ভিনেগারে সামান্য পরিমাণ চিনি ও নুন জলে ভেজান। তারপর তাতে ভালোভাবে বিট নুন মেশান। তারপর ভালোভাবে পেঁয়াজগুলো কেটে ভিনেগারে ভেজান। ভিনেগারে পেঁয়াজ ভিজিয়ে রাখুন। তারপর দু-তিনদিন এভাবে রাখুন। মনে রাখবেন, দুই থেকে তিনবার তাকে নাড়বেন। তাহলে দেখবেন জলের রং আসতে আসতে পরিবর্তন হবে। এটি আপনি স্যালাড করেও খেতে পারেন।
কী কী উপকারে লাগবে
- কোলেস্টেরলের মাত্রা কমবে
আপনি যদি এই ভিনেগার ভেজানো পেঁয়াজ খান তাহলে আপনার কোলেস্টেরলের মাত্রা কমবে। ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়বে। সেই সঙ্গে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে। হার্টও ভালো থাকবে।
- ক্যানসারের ঝুঁকি কমবে
আপনি কি জানেন ক্যানসার রোগের ঝুঁকি কমাতে চান তাহলে নিত্যদিন খাদ্য তালিকায় রাখুন ভিনেগারে ভেজানো পেঁয়াজ। এই পেঁয়াজ খেলে আপনার পাকস্থলী ভালো থাকবে। আপনার প্রোস্টেট, স্তন ও কোলন ক্যানসারের ঝুঁকি কমবে।
রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে
- যদি আপনি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে ভিনেগারে ভেজানো পেঁয়াজ আপনিও খেতে পারেন। এতে অ্যালিল প্রোপিল ডিসালফাইড থাকে। তাই ভিনেগার ভেজানো পেঁয়াজ খেলে আপনার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। তাই আজ থেকেই এগুলি খান।
- যদি আপনি সুগার রোগ নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে খান এই ভিনেগারে ভেজানো পেঁয়াজ। ভিনেগারর সঙ্গে পেঁয়াজ মেশানো খেলে রক্তের গ্লুকোজের মাত্রা কমে। যার কারণে সুগার নিয়ন্ত্রনে থাকে। তাই আপনি আজ থেকেই এটি খান। যদি আপনি কোনও রোগে আক্রান্ত থাকেন তাহলে এটি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।












Click it and Unblock the Notifications