শরীর পুরোপুরি ফিট রাখতে ও কঠিন রোগ থেকে দূরে থাকতে নিয়মিত খান এই পুষ্টিসম্মত খাবারগুলি

শরীর সুস্থ রাখা প্রত্যেকেরই খুব দরকার। সঠিক খাদ্যাভ্যাস, জীবনযাত্রা ঠিক থাকলে তবেই আপনার শরীর সুস্থ থাকবে। তার জন্য খাদ্য তালিকার ওপর বিশেষ নজর রাখতে হবে আপনাকে।

না হলে শরীরের নানান সমস্যা দেখা দেবে। শরীর সুস্থ রাখতে আপনাকে রোজ ভিটামিন, খনিজ, প্রোটিন, জল, কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেতে হবে।

Chicken

  • প্রোটিন

আপনি কি জানেন রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে, পেশি মজবুত রাখতে, হাড়, ত্বক, চুলের আরও উন্নতি করতে আপনাকে নিত্যদিন প্রোটিনযুক্ত খাবার খেতে হবে। তার জন্য আপনাকে দই, দুধ, বাদাম, ডিম, মাছ, মাংস, সামুদ্রিক যেকোনও খাবার খাদ্য তালিকায় রাখতে হবে। তবে যারা নিরামিষ খাবার খান, তাদের অবশ্যই খেতে হবে পনীর।

  • কার্বোহাইড্রেট

শরীর সুস্থ রাখতে গেলে আপনাকে দেখতে হবে কার্বোহাইড্রেটের ঘাটতি যাতে না হয় শরীরে। কার্বোহাইড্রেটই আমাদের শরীরে শক্তির প্রধান উৎস। তার জন্য আপনাকে নিত্যদিন ফল, সবজি, বাদামি চাল, ওটস, পাস্তা, রুটি খাদ্য তালিকায় রাখতেই হবে।

  • ভিটামিন

যদি আপনার শরীরে ভিটামিনের ঘাটতি থাকে, তাহলে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা কমে যাবে। ত্বক ফ্যাকাসে হয়ে আসবে। এমনকি ক্যালসিয়াম শোষণে বাধার সৃষ্টি হবে। তাই ভিটামিনের ঘাটতি পূরণ করতে আপনাকে খেতে হবে পনীর। গোটা শস্য ডাল, ড্রাই ফ্রুট, ফল, শাকসবজিও রাখতে হবে পাতে।

  • চর্বি জাতীয় খাবার

চর্বি জাতীয় খাবার খাওয়াও স্বাস্থ্যের জন্য ভালো। না হলে আপনার মস্তিষ্ক উন্নত হবে না। হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে। তার সেই কারণে আপনাকে অবশ্যই খাদ্য তালিকায় রাখতে হবে সয়াবিন, ভুট্টা, পনীর। তাছাড়াও আপনাকে ডিম, মাছ, মাংস, কাজু, আখরোট, অ্যাভোকাডো, নারকেল ইত্যাদি খেতে হবে। তেল ঝাল মশলা জাতীয় খাবার খাবেন না। তবে বেশি পরিমাণে চর্বি জাতীয় খাবার খাওয়া ভালো নয়।

  • খনিজ সমৃদ্ধ খাবার

যদি আপনার শরীরে খনিজের ঘাটতি থাকে বা আয়রন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, সোডিয়াম, পটাশিয়াম ক্লোরাইডের ঘাটতি থাকে তাহলে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা কমে যাবে। মস্তিষ্ক ভালোভাবে কাজ করবে না। স্মৃতিশক্তি বাড়বে না। তাই এই ঘাটতি দ্রুত পূরণ করুন। এই ঘাটতি পূরণ করতে আপনাকে নিত্যদিন সয়াবিন, গোটা শস্য, পালং শাক, শাক, সবজি, আয়োডিন সমৃদ্ধ নুন, ফল ও বীজ জাতীয় খাবার খাদ্য তালিকায় রাখতেই হবে। যদি আপনি কোনও রোগে আক্রান্ত থাকেন তাহলে এগুলি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+