শীতে জয়েন্টের ব্যথা কমাতে পারে এই সুপারফুড, আর কী গুণ রয়েছে, কতটা খাবেন
শীতকালে শরীরের যেকোনও ব্যথা বাড়তে থাকে। এই সময়ে জয়েন্টের ব্যথায় ভোগেন অনেকেই। ব্যথা হওয়ার সঙ্গে সঙ্গে হাত পা ফুলে যেতে থাকে। লাল হয়ে যেতে থাকে। কাজ করার ক্ষমতাও ব্যক্তি হারিয়ে ফেলেন ব্যক্তি। আর এই জয়েন্টের ব্যথা কমাতে আপনি কিন্তু এই খাবারটি নিত্যদিন খেতেই পারেন। এটি খেলে আপনার শরীর সুস্থ থাকবে।
সেই সঙ্গে হাত-পায়ের ব্যথাও কমবে। নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা বলছি। হ্যাঁ ঠিকই ধরেছেন মাখানার কথা বলছি। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ক্যালসিয়াম, ফাইবার, প্রোটিন, কার্বোহাইড্রেট থাকে। যা হজম শক্তি বাড়াতে সাহায্য করে। সারা বছরই খাওয়া যায় মাখানা। তবে শীতকালে যখন জয়েন্টের ব্যথা হবে আপনার। তখনই এটি খেলে আপনার সেই ব্যথা থেকে দ্রুত কমবে।

- ওজন কমবে, ভালো থাকবে হার্ট
মাখানাতে ক্যালোরির পরিমাণ অত্যন্ত কম থাকে। তাই যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইছেন তারা মাখানা খেতেই পারেন। তাছাড়া কিডনি ও হার্টের রোগীদের জন্য এটি খাওয়া খুব দরকার। যারা হজম ক্ষমতা বাড়াতে চাইছেন তাঁরাও মাখনা খেতে পারেন। যাদের মাঝে মধ্যেই মাংসপেশি শক্ত হয়ে যায়, তাঁরাও মাখানা খেতে পারেন। কারণ এতে প্রচুর পরিমাণে সোডিয়াম থাকে। যা আপনার চুল ও ত্বকের জন্য ভালো।
- শ্বাসকষ্ট থেকে কিডনির সমস্যা কমবে
সুস্বাদু হওয়ার পাশাপাশি অনেক রোগ কমাতেও সাহায্য করে মাখানা। আয়ুর্বেদশাস্ত্রে বলা হয় প্রতিদিন মাখনা খেলে আপনার যেকোনও ব্যথা কমবে। শারীরিকভাবে আপনি সুস্থ থাকতে পারবেন। তাছাড়া কিডনির রোগ সারাতে , শরীর ঠান্ডা করতে খেতে পারেন এটি। এমনকি যাদের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। যা যারা ডায়রিয়ার সমস্যায় ভোগেন তাহলেও কিন্তু মাখানা খেতে পারেন।
- কীভাবে খাবেন
ডায়াবেটিসে যারা আক্রান্ত তাদের মাখানা খাওয়া দরকার। তবে প্রত্যেকদিন সকালবেলা খালি পেটে চার পাঁচটা মাখানা খেতে পারেন। তার বেশি খাবেন না। যদি পারেন সপ্তাহের চার থেকে পাঁচ দিন খেতে পারেন। গরম দুধের সঙ্গে সাত আটখানা মাখানা খেতে পারেন। রাতে ঘুমাবার আগে আপনি যদি সাত আটখানা মাখানা গরম দুধে খান তাহলে আপনার মানসিক চাপ আগের থেকে অনেকটাই কমবে। সেই সঙ্গে জয়েন্টের ব্যথাও দূর হবে। তাই শীতকাল ব্যথা কমাতে আপনিও খেতে পারেন মাখানা। যদি আপনি অন্য কোনও রোগে আক্রান্ত থাকেন তাহলে এটি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।












Click it and Unblock the Notifications