লিচুর নাম শুনে জিভে আসছে জল, গরমে দেদার এই মিষ্টি ফল খাওয়ার আগে জানুন উপকারিতা

তীব্র গরম থেকে মুক্তি পেতে ও শরীর হাইড্রেট রাখতে সকলেই কিন্তু জল খাওয়ার পাশাপাশি প্রচুর পরিমাণে ফল খাচ্ছেন। এই সময় বাজারে বেশি পাওয়া যাচ্ছে আম, তরমুজ, লিচু। আপনি কি জানেন গ্রীষ্মকালে লিচু খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো।

এই মিষ্টি ফলে রয়েছে হাজার উপকার। লিচু খেলে শরীর সুস্থ থাকে। হাড় থেকে কিডনি ভালো রাখতে সাহায্য করে লিচু। এমন কি রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়ায় এই মিষ্টি ফল।

Lychee

  • কী কী যৌগ থাকে

লিচুতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ, ফাইবার, ভিটামিন, পটাশিয়াম, ভিটামিন সি থাকে। যা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো।

  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে

অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ লিচু ফ্রি র্যা ডিকেলের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করবে। তাছাড়া এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা আপনার হার্ট ভালো রাখতে সাহায্য করবে। স্ট্রোকের ঝুঁকি কমাবে। শুধু তাই নয়, যারা ডায়াবেটিস রোগে ভুগছেন তারাও কিন্তু দ্রুত ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন।

  • রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে

গরমকালে লিচু খেলে, রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে। এই লিচুতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। যা রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে। তাই এই গরমকালে আপনিও চুটিয়ে খান লিচু।

  • হজম ক্ষমতা বাড়বে

এই মিষ্টি ফলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা হজম ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে। তাছাড়া এতে ফাইবার থাকে। যে কারণে আপনার হজম শক্তি বাড়বে। শুধু তাই নয়, যদি আপনি কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন। এবং তা থেকে মুক্তি পেতে চান তাহলে খান লিচু।

  • রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে

রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে চাইলে নিত্যদিন ভরসা রাখুন লিচুর ওপরে। লিচুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। যা আপনার ইমিউনিটি সিস্টেমকে বাড়াতে সাহায্য করবে।

  • ত্বক ও চুল ভালো থাকবে

আপনি কি জানেন ত্বক ও চুল উজ্জ্বল করতে লিচুর জুড়ি মেলা ভার। এতে প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে। যা ত্বক ভালো রাখতে সাহায্য করবে।

  • কিডনি ভালো রাখে

লিচুতে প্রচুর পরিমাণে জল ও পটাশিয়াম থাকে। যা কিডনিতে জমা টক্সিন বের করে দিতে সাহায্য করে। ইউরিক অ্যাসিড কমাতে লিচুর জুরি মেলা ভার।

  • ওজন নিয়ন্ত্রণে রাখে

যদি আপনি ওজন নিয়ন্ত্রণে রাখে চান তাহলে গরমকালে রোজ খান লিচু। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যা খেলে পেট অনেকক্ষন ভর্তি থাকবে। সেই সঙ্গে বাড়ে হজম শক্তিও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+