আপনি কি ডিমের সাদা অংশ খেয়ে ফেলে দিচ্ছেন কুসুম, ভুল করছেন না তো! জানুন উপকারিতা

সুষম খাবারের মধ্যে ডিম অন্যতম। তাছাড়া এমন অনেকে রয়েছেন যারা ডিম খেতে খুব ভালোবাসেন। কথায় আছে, 'সানডে হো ইয়া মনডে, রোজ খাও আন্ডে’। বর্তমান সময়ে সকলেই তাদের শরীর সুস্থ রাখতে নিত্যদিন সকালবেলা একটা ডিম সেদ্ধ খেয়েই থাকেন। যা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো। ডিমে প্রচুর প্রোটিন, ভিটামিন, খনিজ রয়েছে।

অনেকেরই ডিমের কুসুম খেতে গেলে গন্ধ লাগে। তবে আপনি কি জানেন ডিমের কুসুম খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এটি কিন্তু আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াবে। এতে সালফেটেড গ্লাইকোপেপটাইডস উপাদান থাকে।

health benefits of eating egg yolk daily

ডিমের কুসুম প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। কেন রোজ ডিম খাবেন ও ডিমের কুসুমের উপকারিতা সম্পর্কে জানুন।

  • ভিটামিন এ

ডিমের কুসুমে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াবে। ত্বকের জন্য খুব ভালো ডিমের কুসুম। এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। আপনার দৃষ্টিশক্তি বাড়াতে ডিমের কুসুমের জুড়ি মেলা ভার।

  • ভিটামিন ডি

ভিটামিন এ ছাড়া ও ডিমের কুসুমে থাকে ভিটামিন ডি। যা আপনার হাড় মজবুত রাখতে সাহায্য করবে। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে যা। যা আপনার হাড়ের জন্য খুব গুরুত্বপূর্ণ।

  • ভিটামিন ই

ভিটামিন ই সমৃদ্ধ ডিমের কুসুম খাওয়া প্রত্যেকটি ব্যক্তির খুব দরকার। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা ফ্রি র্যা ডিকেলের বিরুদ্ধে সাহায্য করে। অনেকেরই ত্বকে চুলকানির সমস্যা রয়েছে। তারাও কিন্তু ডিমের কুসুম খেতে পারেন। যদি আপনি নিত্যদিন আপনার ডায়েটে ডিমের কুসুম রাখেন তাহলে আপনার ত্বক কিন্তু ক্রমশ উজ্জ্বল হয়ে উঠবে।

  • ভিটামিন বি ১২

ডিমের কুসুমে প্রচুর পরিমাণে ভিটামিন বি ১২ থাকে। যা আপনার স্বাস্থ্যের জন্য খুব ভালো।

  • ভিটামিন কে

ডিমের কুসুমে প্রচুর পরিমাণে ভিটামিন কে থাকে। যা আপনার ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করবে। রক্তকে জমাট বাঁধতে দেবে না। হার্ট ভালো রাখবে। হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমাবে। আপনার হার্ট সুস্থ রাখার পাশাপাশি আপনার হজম শক্তিকে ক্রমশ বাড়িয়ে দেবে।

  • ভিটামিন বি ২

ডিমের কুসুমে থাকে ভিটামিন বি ২। আপনার দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করবে ডিমের কুসুম। এমনকি আপনার রেটিনা ভালো রাখতে সাহায্য করবে।

  • ভিটামিন বি ৯

ডিমের কুসুমে প্রচুর পরিমাণে ভিটামিন বি নাইন থাকে। যা লোহিত রক্ত কণিকা বাড়াতে সাহায্য করে। এটি খেলে আপনার শরীরে রক্ত কখনো জমাট বাঁধবে না। শরীর সুস্থ রাখবে। যদি আপনি কোনও রোগে আক্রান্ত থাকেন তাহলে খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+