Black Pepper Benefits: শীতের শুরু থেকেই অসুস্থ হচ্ছেন, ফিট থাকতে ডায়েটে রাখুন গোলমরিচ!
শীতকাল হল আরামের মাস, তবে এই আরামের সময় আমাদের কিন্তু অনেক সময় ঠাণ্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এই সময়ে ঠাণ্ডা লেগে যাওয়ার কারণে জ্বর, সর্দি-কাশি প্রায় সকলেরই লেগে থাকে। আর এই শীতের মরসুমে সকলেরই কিন্তু সুস্থ থাকা খুব দরকার। এই মরসুমে সকলেরই কমে যায় রোগ প্রতিরোধের ক্ষমতা, আর সেই কারণে নানান রকম ফ্লুতে অনেকেই আক্রান্ত হন।
শীতের মরসুমে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে, শরীর সুস্থ রাখতে যেমন মধু, আদা, হলুদ খাওয়া দরকার। ঠিক তেমনি গোল মরিচ খাওয়াও কিন্তু ভীষণ দরকার। গোলমরিচে রয়েছে অনেক উপকার। আপনি যদি এই শীতের মরসুমে শরীর সুস্থ রাখতে চান তাহলে অবশ্যই খাদ্য তালিকায় যোগ করুন গোলমরিচ। এই গোলমরিচকে আমরা অনেকেই কিন্তু কালো মরিচ বলেও জানি।

- জানুন উপকারিতা
গোলমরিচ যে খাবারের স্বাদ বাড়াতে লাগে তা কিন্তু নয়। এই মশলা কিন্তু গোটা দিয়েও রান্নায় অনেকে খেয়ে থাকেন। এই গোলমরিচ গুঁড়ো করে যদি রান্নায় দিয়ে খান তাহলে সর্দি লাগা থেকে মুক্তি পাবেন। শুধু তাই নয় এটি শরীরের নানান উপকারে লাগে, দেখুন গোলমরিচের উপকারিতা সম্পর্কে।
- রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়
শীতকালে সকলেরই কিন্তু রোগ প্রতিরোধের ক্ষমতা কমে যায়, আর এসময় সর্দি- কাশি ফ্লুর মতন নানান সমস্যায় ভোগেন সকলে। তাই যদি এমন সমস্যার সম্মুখীন আপনিও হন তাহলে দেরি না করে গোলমরিচ খাওয়া শুরু করে দিন। গোলমরিচ হল ভিটামিন সি সমৃদ্ধ একটি খাবার। তাছাড়াও এতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য। যেকোনোও সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এই মশলা।
- হজমশক্তি বাড়ে
গোলমরিচ গুঁড়ো করে খেলে আপনার হজম শক্তি ক্রমশ বাড়তে থাকবে। এটি খেলে পাকস্থলী থেকে বিশেষ অম্ল নিঃসরণ হয়, যা প্রোটিন ভেঙে দেয়। অন্ত্রও সাফ হয় সেই অম্লে। তাছাড়া গোলমরিচে পিপারেন নামক একপ্রকার যৌগ থাকে। যা আমাদের পাকস্থলীর এনজাইম উৎপাদন করতে সাহায্য করে। তাই এটি খেলে আপনার গ্যাস, অম্বলের মতন কোনও সমস্যাই হবে না।
- বাতের ব্যথা কমাতে সক্ষম
গোলমরিচে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে। তাই শীতকালে যদি আপনার হাতে পায়ে ব্যথা হয় বা বাতের ব্যথা থাকে তাহলে তার থেকে মুক্তি পেতে নিত্যদিন গোলমরিচ খান। এটি খেলে আপনার জয়েন্টের ব্যথা খুব দ্রুত কমবে।
- ওজন নিয়ন্ত্রণে থাকে
যদি আপনি ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে খাবারের সঙ্গে অবশ্যই গোলমরিচ খান। এতে যেহেতু পিপারেন নামক যৌগ থাকে তাই আপনার বেশি খিদে পাবে না, তাই আপনার ওজন কমবে।
- ক্যানসার রোগের ঝুঁকি কমে
অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ গোলমরিচ নিত্যদিন খেলে আপনার শরীর সুস্থ থাকবে। ফ্রি র্যা ডিকেলের বিরুদ্ধে লড়াই করে গোলমরিচ। শুধু তাই নয়, এতে ভিটামিন সিয়ের মত যৌগ থাকে। যা আপনার অ্যালঝাইমার রোগ এবং ক্যানসার রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।












Click it and Unblock the Notifications