গরমে কেন চকোবার আইসক্রিম খেতে দোকানে যাবেন, বাড়িতেই বানান এই সহজ পদ্ধতিতে

এই ভ্যাপসা গরমে প্রায় হাসফাঁস অবস্থা দেশবাসীর। এই গরমে ফ্রিজের ঠান্ডা জল, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম পেলে মন যেন আর কিছুই চায় না। বিশেষ করে এই গরমে আইসক্রিম খেতে সকলেই ভালোবাসেন। তবে সবসময় যে আইসক্রিম বাইরে গিয়ে খাওয়া যায় তা তো নয়।

অনেকেই কিন্তু চকোবার আইসক্রিম খেতে একটু বেশিই ভালোবাসেন। এই চকোবার আইসক্রিম আপনিও খুব সহজেই বাড়িতে বানাতে পারেন। কীভাবে বানাবেন, কী কী উপকরণ লাগবে দেখুন।

Chocobar Ice Cream

  • উপকরণ

চকোবার আইসক্রিম বানাতে আপনার লাগবে- গুঁড়ো দুধ, জল, কনডেন্সড মিল্ক, কর্নফ্লাওয়ার, ভ্যানিলা এসেন্স, মিল্ক চকোলেট।

  • বানানোর পদ্ধতি

বানানোর পদ্ধতি- প্রথমে একটি সসপ্যানে গুঁড়ো দুধ জল দিয়ে ভালোভাবে ফোটাবেন। কিন্তু কিছুটা ঘন হয়ে এলে কনডেন্স মিল্ক মেশান। তারপর তাতে কিছুটা কর্নফ্লাওয়ার জলে গুলে ঢেলে দিন। সেই দুধ ভালোভাবে মিশিয়ে নাড়ুন। যখন দেখবেন দুধের মিশ্রণ একেবারে গাঢ় হয়ে এসেছে। সে সময় দুধ অন্য পাত্রে ঢেলে সব উপকরণ ভালো করে মেশান।

তারপর আইসক্রিমের ছাঁচে ফেলুন দুধটি। তার ওপরে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালোভাবে ঢেকে দিন। তারপর ১০ থেকে ১২ ঘন্টা ফ্রিজে রাখুন। তারপর ফ্রিজ থেকে বার করে কিছুক্ষণ রাখুন। তারপর আইসক্রিমের ছাঁচ থেকে আইসক্রিম বার করে নিন। তারপর একটি বাটিতে চকোলেটটা হালকা করে গলিয়ে নিন। তারপর আইসক্রিমগুলো এক একটা করে গলানো চকোলেটে ভালোভাবে ঢুকিয়ে আবারও ফ্রিজে রাখুন। ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে চকোবার আইসক্রিম। এই পদ্ধতিতে বাড়িতে বসেই আপনিও বানান চকোবার আইসক্রিম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+