বর্ষাকালে কানের সংক্রমণ বাড়ে, জানুন লক্ষণ, কীভাবে প্রতিরোধ করবেন
বর্ষাকালে রোগ প্রতিরোধের ক্ষমতা কমে যায়। এসময় শরীরের নানান রোগ বাড়তে থাকে। তাছাড়া সর্দি, কাশি, ফ্লুর সম্ভাবনা বাড়তে থাকে। তাই বর্ষাকালে খুব সাবধানে থাকতে হয়। বিশেষজ্ঞদের মতে, বর্ষাকালে কানে ব্যথার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। যে কারণে কানে চুলকানি হয়, বর্ষাকালে কানের সমস্যায় ভোগেন অনেকেই।
আবার কানে অনেক সময় ইনফেকশন হয়ে যায়। কানে সংক্রমণ বর্ষাকালে বাড়তে থাকে। তাই এই সময় নানান অসুবিধার শিকার হন অনেকেই। যদি আপনিও এমন হয় আপনার। তাহলে দ্রুত কিন্তু চিকিৎসকের পরামর্শ নেবেন। বর্ষাকালে কানের সংক্রমনের ঝুঁকি থাকে। কীভাবে বুঝবেন কানের সংক্রমনের সমস্যায় আপনি ভুগছেন, জানুন লক্ষণ ও প্রতিরোধের উপায়।

- কেন হয় এই সংক্রমণ
বর্ষাকালে চোখ, কান, ত্বকের সমস্যা বেড়ে যায়। যেহেতু এই মরসুমে ব্যাকটেরিয়া বাড়তে থাকে। তাই এই সময়ে কানে ময়লা বেশি হয়। যে কারণে ইয়ারবাডস দেওয়ার কারণে কানের সংক্রমণ বাড়তে থাকে।
- লক্ষণ
এই সময়ে কানে প্রচন্ড ব্যথা হয়। কানের ভেতর চুলকায়, কানের বাইরের অংশ লাল হয়ে যায়। শুনতে অসুবিধা হয়। কান ভারী লাগে, কান থেকে সাদা বা হলুদ পুঁজ বের হয়। তাই এমন লক্ষণ দেখলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।
- কান পরিষ্কার ও শুকনো রাখুন
বর্ষাকালে কানের সংক্রমণ বাড়তে থাকে। তাই এই মরসুমে কান সব সময় পরিষ্কার ও শুকনো রাখুন। কান মোছার সময় একটি পরিষ্কার নরম সুতির কাপড় ব্যবহার করুন। সব সময় কানে ইয়ারফোন বা ইয়ারবাডস একদমই ব্যবহার করবেন না। তাহলে কিন্তু সংক্রমণ ক্রমশই বাড়তে থাকবে।
- অন্যের ব্যবহৃত হেডফোন ব্যবহার করবেন না
অন্যের ব্যবহৃত ইয়ারফোন কানে একদমই ব্যবহার করবে না। ইয়ারফোনে অনেক সময় জীবাণু থাকে, যা সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে । যদি আপনার গলায় কোনও ইনফেকশন হয়ে থাকে বা গলা ব্যথা হয়, তার থেকেও কিন্তু কানে সংক্রমণ হয়। তাই আপনার গলার যত্ন নিন। প্রতি ছয় মাস অন্তর একজন ইনন্টি বিশেষজ্ঞের পরামর্শ নিন।












Click it and Unblock the Notifications