ব্রণয় মুখ ভরে গেছে, পুজোয় সাজা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা, রেহাই দিতে পারে ঘরোয়া এই উপায়গুলি

ব্রণর সমস্যা খুব সাধারণ সমস্যা। তবে ব্রণ হলে মুখের সৌন্দর্য একেবারে নষ্ট হতে থাকে। তার উপরে আবার সামনেই দুর্গাপুজো। এসময় সকলে একটু ভালোভাবে মেকআপ করতে চান। তবে মেকআপ করলে মুখের ব্রণও কিন্তু আরও বাড়তে পারে। যা নিয়ে দুশ্চিন্তাও বাড়ছে প্রায় সকলেরই।

আমাদের ত্বকের তৈল গ্রন্থি যদি ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়, তাহলেই কিন্তু তার আকৃতি ক্রমশ বাড়তে থাকে। সেই সঙ্গে পুঁজ ভরতে থাকে। সেটাই কিন্তু ব্রণ আকারে ধরা দেয়। আর যারা প্রায় সময় ব্রণের সমস্যায় ভুগচ্ছেন, তারা যদি এই পুজোর আগেই ব্রণ কমাতে চান ও পুজোর সময় খুব সুন্দর সাজতে চান, তাহলে কিন্তু এই টিপসগুলি মানতেই পারেন। দেখুন কী কী মানবেন।

acne

  • মুলতানি মাটি

ব্রণ কমাতে আপনাকে প্রথমেই মুখের তেলতেলে ভাব কমাতে হবে। যে কারণে আপনাকে প্রত্যেকদিনই মুলতানি মাটিতে আরেকটু জল দিয়ে একটি পেস্ট করে লাগাতে হবে। এটি অন্তত কুড়ি মিনিট মেখে থাকুন। তারপরে মুখ ভালো জলে ধুয়ে নিন। তাহলে দ্রুতই আপনার ব্রণের সমস্যা মিটবে।

  • শশার রস

যদি আপনি পুজোর আগেই ত্বক উজ্জ্বল রাখতে চান ও ব্রণর সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে শশা কেটে তার রস মুখে মাখতে পারেন। এতে মুখ আপনার পরিষ্কার হবে। মুখের ব্রণ সমস্যাও থাকবে না। এমনকি মুখে যদি কালো কোনও দাগ থাকে তাও কমবে।

  • শশা, চালের গুঁড়ো, লেবু

ব্রণ কমাতে আপনি কিন্তু শশা, মধু, চালের গুঁড়ো, একফোঁটা লেবুর রস দিয়ে একটা পেস্ট তৈরি করুন। তাতে সামান্য মধুও দিতে পারেন। দিয়ে এই ফেসপ্যাক মেখে মুখে অন্তত আধ ঘন্টা রেখে দিন। এতে যদি আপনার মুখে ব্ল্যাকহেডস থাকে, তাও কিন্তু সহজেই দূর হবে।

  • কাঁচা হলুদ, চন্দনের গুঁড়ো

পুজোর আগেই মুখ আরও চকচকে করতে চাইছেন ,সেই সঙ্গে দূর করতে চাইছেন মুখের বড় বড় পুঁজভরা ব্রণও। তাহলে আজ থেকেই মাখা শুরু করুন কাঁচা হলুদ ও চন্দনের গুঁড়ো। প্রথমে কাঁচা হলুদ ভালোভাবে বেটে নিন। তাতে চন্দনের গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে একটি পেস্ট বানান। মেখে ১০ মিনিট রেখে দিন। তারপর ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন।

  • তুলসী পাতার রস

আপনি কি জানেন, ব্রণর সমস্যা দূর করতে পারে তুলসী পাতার রস। তুলসী পাতার রসে প্রচুর গুণ রয়েছে। তাই তুলসী পাতাকে পেস্ট করে সেই তুলসী পাতা যদি মুখে মাখুন। তারপরে যদি মুখে অন্তত কুড়ি মিনিট রাখুন। যখন আপনার মুখ শুকিয়ে যাবে। তখন উষ্ণ গরম জলে মুখ ধুয়ে নিন।

  • পেঁপে

আপনার ত্বক কি খুব তৈলাক্ত? তাছাড়াও আপনার মুখে কি খুব ব্রণ হচ্ছে, তা থেকে মুক্তি পেতে চান, তাহলে একটা পেঁপের একটা অংশ কেটে নিয়ে সেটিকে ভালোভাবে মিক্সারে পেস্ট করে নিন।

তারপর তাতে সামান্য চালের গুঁড়ো মেশান। দিয়ে সামান্য লেবুর রস আর একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে মুখে মেখে ২৫ মিনিট রেখে মেখে রাখুন। পরে মুখ ভালোভাবে ধুয়ে নিন। দেখুন মুখে কোন ব্রণই হবে না আপনার।

  • পুদিনা পাতা

ব্রণ দূর করতে পুদিনা পাতাও কিন্তু খুব ভালো কাজ করে। তাই পুদিনা পাতা পেস্ট করে তাতে একটু লেবুর রস দিয়ে মুখে মেখে অন্তত ১০ মিনিট রেখে দিন। তারপর মুখ ধুয়ে ফেলুন। যদি আপনার ত্বকে কোনও রোগ থাকে, তাহলে এগুলি ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+