সোয়েটার, জ্যাকেট পরেও ঠান্ডা মানছে না, কিন্তু কেন, শরীরে কোন ভিটামিনের অভাব হচ্ছে?
শীতকালে ঠান্ডা লাগা স্বাভাবিক ব্যাপার। তবে এমন অনেকেই রয়েছেন সোয়েটার, কম্বল গায়ে রাখার পরেও তাদের প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগে। এমনকি তারা সোজা হয়ে দাঁড়াতে পর্যন্ত পারেন না। শরীর যদি কোনও ভাবেই গরম না হয়, প্রায় সময়ই যদি আপনার ঠান্ডা অনুভব হয়, তাহলে কিন্তু বড় রোগে আক্রান্ত আপনিও!
এই রোগগুলির কারণেই প্রায় সময় আপনার ঠান্ডা অনুভব হচ্ছে। কোন কোন রোগের কারণে এমন হয়। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শুধু রোগ নয়, শরীরে যদি এই ভিটামিনগুলোর অভাব থাকে তাহলে তাদের প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগে।

- ম্যাগনেসিয়াম
যদি আপনার শরীরে ম্যাগনেসিয়ামের অভাব থাকে, তাহলে পেশীতে খিঁচুনি ধরবে, শরীর দুর্বল লাগবে, হাত, পা ঠান্ডা হতে থাকবে। তাই বাদাম বীজ, গোটা শস্য, সবুজ শাকসবজি ইত্যাদি প্রচুর পরিমাণে খাওয়ার চেষ্টা করুন।
- আয়রন
শরীরে আয়রনের ঘাটতি হলে রক্তাল্পতার সৃষ্টি হয়। রক্তাল্পতা হলেই প্রচন্ড ঠান্ডা লাগে। শুধু তাই নয়, ক্লান্ত লাগবে দুর্বল লাগবে। হাত-পা অসাড় পর্যন্ত হয়ে যাবে। তাই নিত্যদিন খাদ্য তালিকায় রাখুন আয়রন সমৃদ্ধ খাবার। যেমন- মটরশুঁটি, সবুজ শাকসবজি খেলে আপনার শরীরে এর ঘাটতি পূরণ হবে।
- ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড
ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সম্পন্ন খাবার খেলে আপনার হার্ট ভালো থাকবে। শরীরে রক্ত সঞ্চালন ভালো হবে। তাই নিত্যদিন আপনি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার খান। যেমন- চর্বিযুক্ত মাছ খেতে পারেন। এতে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়বে।
- বি টুয়েলভ
শরীরে ভিটামিন বি টুয়েলভের অভাব থাকলে রক্তকণিকা ঠিকঠাক কাজ করতে পারে না। স্নায়ু সুস্থ থাকে না। তাই শরীর দুর্বল লাগে, পেশি কাজ করতে পারে না। তাই এই ভিটামিন বি টুয়েলভের ঘাটতি পূরণ করতে মাছ, মাংস, ডিম খাবার ইত্যাদি খান। এতে আপনার এনার্জি বাড়বে। কোনও কাজে পিছিয়ে যাবেন না।
- বি
ভিটামিন বি-য়ের অভাব থাকলে হাড় ভালো থাকে না। শরীরে ক্যালসিয়ামের ঘাটতি থাকলেও আপনার প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগবে। হাত, পা কাঁপতে থাকবে। তাই নিত্যদিন চর্বিযুক্ত মাছ, ডিম, দুগ্ধজাত খাবার খান। কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন বি থাকে। যা রক্ত সঞ্চালন উন্নত করতে সাহায্য করে। তবে যদি আপনি কোনও রোগে আক্রান্ত থাকেন তাহলে এগুলি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন আপনি।












Click it and Unblock the Notifications