গরমে ঢকঢক করে খাচ্ছেন ফ্রিজের ঠান্ডা জল, পেট থেকে বুকের বারোটা বাজাচ্ছেন না তো?
কথায় আছে জলই জীবন! তবে জানেন কি জল খেতে গেলেও অনেক সমস্যায় পড়তে হয়। শুনে অবাক হচ্ছেন নিশ্চয়ই! শরীর সুস্থ রাখতে নিত্যদিন সাত থেকে আট গ্লাস জল খেতে হয়। আবার বেশি পরিমাণে জল খেলে শরীরে জলের পরিমাণ বেড়ে গিয়ে নানান সমস্যায় পড়তে হয়।
ভ্যাপসা গরমে তৃষ্ণা মেটাতে ফ্রিজের জলের ওপর ভরসা রাখেন সকলেই। তাছাড়া এই সময় ঠান্ডা জল না খেলে, একদমই কিন্তু জল খেয়ে শান্তি হয় না বলা চলে। তবে এই জল খেলে সত্যি কি শরীর ভালো থাকে না, পেটের সমস্যা হতে পারে? আবার অনেকে মনে করেন, ফ্রিজে জল রেখে খেলে সমস্যা হতে পারে? আদৌ কি এটি ঠিক?

ঠান্ডা জল খাওয়া কি ভালো?
তাছাড়াও অনেকেই বা রোদ থেকে ঘুরে এসে তৃষ্ণার্ত হলে ফ্রিজ থেকে ঠান্ডা জল বার করে ঢকঢক করে খেয়ে নেন। আর এতে কিন্তু শরীরের উপর খুব খারাপ প্রভাব পড়ে। ঠান্ডা জল খেলে হজম শক্তি কমতে থাকে, এমনটাই বলছে বিশেষজ্ঞরা।
হজম ক্ষমতা কমে
বিশেষজ্ঞদের মতে, খুব ঠান্ডা জল খেলে হজম ক্ষমতা কমতে থাকে। এমনকি বদহজম হয়, অ্যাসিডিটির সমস্যা হয়, বমির মত সমস্যা হয়। গলা, নাক বন্ধ হয়ে যায়, রক্ত জমাট বাদ দিয়ে থাকে, শরীরে রক্ত জমাট বাঁধতে থাকে, তাই খুব ঠান্ডা জল খাওয়া এড়িয়ে চলুন।
সর্দি-কাশির সমস্যা বাড়ে
খুব ঠান্ডা জল খেলে সর্দি-কাশির সমস্যা হবে, শুধু তাই নয়, দাঁতের এনামেল ক্ষয় হতে পারে। দাঁতে খুব যন্ত্রণা হবে। যদি আপনার খুব গরম থেকে আসার পর ঠান্ডা জল খেতে ইচ্ছা করে, তখন আপনি গরম ঠান্ডা জল এক সঙ্গে মিশিয়ে খান। এতে যখন আপনার ঠোঁট শুকিয়ে যাবে, ত্বক শুকিয়ে যাবে। আবার ত্বকের সমস্যাও দেখা দিতে পারে। তাই খুব ঠান্ডা জল খাওয়া এড়িয়ে চলুন।
কোন ঠান্ডা জল খাবেন ?
আপনি কিন্তু অল্প ঠান্ডা জল খেতে পারেন। তবে নিয়মিত এই ঠান্ডা জল খাওয়ার অভ্যাস রাখবেন। এতে গলাতে কিন্তু বড় সমস্যা হয়। আপনি যদি পারেন, কোনও মাটির পাত্রে জল রেখে তা ঠান্ডা করে খেতে পারেন।
কেন ফ্রিজের জল খাবেন না?
গরমকালে আপনি মাটির পাত্রে জল রেখে সেই জল ঠান্ডা করে খেতে পারেন। তবে ফ্রিজের জল খাওয়া এড়িয়ে চলুন। এটি শরীরের উপর খারাপ প্রভাব ফেলে। এমনকি এই জল বেশি খেলে শরীরের জলশূন্যতার সৃষ্টি হয়। এবং শরীর অসুস্থ লাগবে আপনার।












Click it and Unblock the Notifications