চা, কফির পরিবর্তে সকালে কোন পানীয় খেলে কমবে গ্যাসের সমস্যা, বাড়বে হজম ক্ষমতাও
বেশিরভাগ মানুষই কিন্তু সকালবেলা তাদের দিন শুরু করেন চা বা কফি দিয়ে। অনেকে মনে করেন চা, কফি না খেলে তাদের ঘুম কাটে না। তবে সকাল বেলা খালি পেটে চা-কফি খাওয়া একদমই কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো নয়।
তবে আপনি যদি শরীর সম্পর্কে সচেতন থাকেন, কিংবা শরীর সুস্থ রাখতে চান কিংবা হজম ক্ষমতা বাড়াতে চান তাহলে চা, কফি দিয়ে দিন শুরু না করে এই পানীয়টি দিয়ে দিন শুরু করতে পারেন। এতে কিন্তু শরীর আপনার খুব ভালো থাকবে। জানুন দিন শুরু করবেন কোন পানীয় দিয়ে।

রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়
আপনি কিন্তু সকালবেলা চা, কফি না খেয়ে লেবু, হলুদ আর জল দিয়ে এই পানীয় তৈরি করে খেতে পারেন। এতে আপনার শরীর সুস্থ থাকবে। লেবু আর হলুদ জল খেলে আপনার শরীর সুস্থ থাকবে। কারণ এটি রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। হজমশক্তিকে বাড়াবে। যেহেতু হলুদে প্রচুর পরিমাণে কারকিউমিন থাকে এবং লেবুতে ভিটামিন সি থাকে, যা রোগ প্রতিরোধের ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে।
হজম ক্ষমতা বাড়বে
এটি খেলে হজম ক্ষমতা ভালো হয়। সকালে যদি আপনি লেবু, হলুদের জল খান তাহলে হজম শক্তি বাড়বে। অ্যাসিডিটির সমস্যা কমবে, কোষ্ঠকাঠিন্যের সমস্যা ও কমবে, বড় রোগের ঝুঁকি কমবে।
ত্বকের উজ্জ্বলতা বাড়বে
ত্বকে উজ্জ্বলতা বাড়াতে অবশ্যই লেবু, হলুদের জল খান। হলুদে প্রচুর পরিমাণে আন্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরি থাকে। যা ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে, ত্বক চকচকেও রাখে।
দ্রুত ওজন কমবে
যদি আপনি দ্রুত ওজন কমাতে চান, তাহলে হলুদ আর লেবু জল খেতে পারেন। এটি আপনার শরীর থেকে ক্ষতিকারক উপাদান বার করে দেবে , ওজনও নিয়ন্ত্রণে রাখবে। এমনকি পেটের বাড়তি মেদও ঝরবে।
লেবু আর হলুদের জল কীভাবে তৈরি করবেন
প্রথমে এক গ্লাস গরম জল নিন, তাতে এক চামচ হলুদ দিন। তারপর কালো গোলমরিচ দিতে পারেন। চাইলে সামান্য মধু দিতে পারেন। এতে স্বাদ কিন্তু বাড়বে। ভালো করে মিশিয়ে সকালে খালি পেটে খেয়ে নিন। আপনি এক সপ্তাহ এভাবে খেয়ে দেখুন উপকার পাবেন। তবে আপনি যদি অন্য কোনও রোগে আক্রান্ত থাকেন তাহলে এটি খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।












Click it and Unblock the Notifications