খাওয়ার পরেই চা খান আপনিও? জানেন কোন কোন রোগ বাসা বাঁধছে শরীরে

এমন অনেকেই রয়েছেন যারা চা ছাড়া তাঁদের দিন শুরু করার কথা ভাবতেই পারেন না। তাছাড়াও অনেকেই চা খেতে খুব পছন্দ করেন। চা খেলে শুধু ক্লান্ত ভাব কমে, তা কিন্তু নয়। তবে শরীর সুস্থ রাখার জন্য বেশি চা খাওয়া একদমই ভালো নয়।

চা খেলে শরীরের অনেক ক্ষতি হয়। আবার এমন অনেকেই রয়েছেন যারা খাবার খাওয়ার পরেই চা খান। তা কিন্তু স্বাস্থ্যের জন্য একদমই ভালো নয়। এগুলি বড় রোগের ঝুঁকি বাড়াতে থাকে। সেই সঙ্গে পেটে নানান সমস্যা হয়। জানুন খাবার খাওয়ার পর চা খেলে কী কী সমস্যা হয় শরীরের?

Tea

  • হজম ভালো হবে না

আপনি খেয়েই চা খান, তাহলে পেটের ওপর চাপ পড়বে। এতে পাচনতন্ত্রের উপর নানান সমস্যা হবে। যেহেতু চাতে ক্যাফেইন, ট্যানিন থাকে। যা আপনার খাবারকে ভালোভাবে হজম করতে দেবে না। এর ফলে পেটে ব্যথা হবে, গ্যাস হবে। সেই সঙ্গে খাওয়ার ইচ্ছাও আসতে আসতে কমতে থাকবে।

  • আয়রনের ঘাটতি

খাবার খাওয়ার পরেই চা খেয়ে নেন অনেকে, তাহলে আপনার শরীরে আয়রনের ঘাটতি হবে, শরীর খুব ক্লান্তি লাগবে, কারণ ট্যানিন শরীরে আয়রনের ঘাটতি আটকাতে সাহায্য করে। তবে শরীরে আয়রনের ঘাটতি হলে আপনি কিন্তু উঠে দাঁড়াতে পারবেন না।

  • দাঁতের ক্ষয় হবে

খাবার খাওয়ার পরেই চা খেলে আপনার দাঁত খারাপ হতে থাকবে। দাঁতের অনেক ক্ষতি হবে। কারণ চায়ে অ্যাসিড থাকে, যা দাঁতের ক্ষয় হয়। এর ফলে দাঁতে ব্যথা হবে, মুখে দুর্গন্ধের সৃষ্টি হবে।

  • ঘুম ভালো হবে না

যদি আপনি রাত্রিবেলা খাবার খাওয়ার পরেই চা খান, তাহলে কিন্তু আপনার ঘুম রাতে ভালোভাবে হবে না। মাথাব্যথা হতে পারে। তবে পর্যাপ্ত পরিমাণে না ঘুমালে আপনি কিন্তু সকালে উঠে কোনও কাজ ঠিক করে করতে পারবেন না। তাহলে
খাওয়ার পরে চা একদমই খাবেন না।

  • পেট ভার, বমি

আপনি যদি খাবার খাওয়ার পরেই চা খান, তাহলে আপনার পেট ভার থাকবে, বমি হতে পারে। পেটে গ্যাস হবে, এতে আপনার অস্বস্তি হতে থাকবে। তা খাবার খাওয়ার পরেই ভুলেও চা খাবেন না। যদি আপনি অন্য কোনও পেটের রোগে আক্রান্ত থাকেন, তাহলে চা কত বার খেতে তা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই খাবেন আপনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+