গরমে স্বস্তি পেতে চুমুক দিন এক গ্লাস ঠান্ডা আখের রসে, জানুন গুনাগুণ

গরম পড়তে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। এই সময়ে সকলেই শান্তি পেতে ঠান্ডা পানীয় খাচ্ছেন। সেই সঙ্গে অনেকেই কিন্তু আখের রসে চুমুক দিচ্ছেন। আখের রসে যে শুধু তৃষ্ণা মেটাতে কাজে লাগে। তা কিন্তু নয়।

আখের রস রয়েছে প্রচুর গুণ। এটি কিন্তু ত্বক ভালো রাখতেও সাহায্য করে। গরমকালে আখের রস খাওয়ার উপকারিতা সম্পর্কে জানুন।

sugarcane juice

  • হজমশক্তি বাড়াতে সাহায্য করে

আখের রসে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ পদার্থ, অ্যান্টিঅক্সিডেন্ট, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, ভিটামিন এ, সি, বি কমপ্লেক্স থাকে। যা শরীর সাহায্য করে। সেই সঙ্গে শরীরে শক্তি বাড়ায়, হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে। অন্ত্র, লিভার ভালো রাখতে সাহায্য করে আখের রস। কী কী উপাদান থাকে

আখের রসের প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, আয়রন, ভিটামিন এ, বি, সি বি ওয়ান, থাকে, যা শরীর রাখতে সাহায্য করে।

  • শরীর হাইড্রেট রাখে

যদি আপনি শরীরকে হাইড্রেট রাখতে চান তাহলে নিত্যদিন খান আখের রস খান। এটি খেলে শরীরে ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় থাকে। যা শরীরে জলের ঘাটতি পূরণ করতে সাহায্য করে।

  • শক্তি বাড়াতে সাহায্য করে

আখের রস খেলে ক্লান্তি দূর হয়। এমনকি গরমকালে হজম শক্তি বাড়াতেও সাহায্য করবে আখের রস। এতে একপ্রকার এনজাইম থাকে। যা শক্তিকে বাড়াতে সাহায্য করে।

  • লিভার ভালো রাখে

আপনি যদি গরমকালে লিভারের যত্ন নিতে চান তাহলে অবশ্যই খাবেন আখের রস। যাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা লিভারের জন্য খুব কাজে লাগে।

  • সর্দি কমবে

আখের রসের প্রচুর পরিমাণে ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যার রোগ প্রতিরোধের ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে। সেই সঙ্গে বড় কোনোও রোগের ঝুঁকি কমাতেও সাহায্য করে। আখের রস রোজ খেলে আপনার সর্দি বা ফ্লুয়ের মতন কোনও রোগ থাকবে না।

  • খুশকি কমে

আখের রসে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, আয়রন থাকে। তাই ত্বক ভালো রাখতে ও রক্ত সঞ্চালন ভালো রাখতে আঁখের রসের জুড়ি মেলা ভার। সেই সঙ্গে চুল উজ্জ্বল রাখতেও আখের রস খেতে পারেন। তাছাড়া মাথার খুশকি কমাতে আখের রস খাওয়া দরকার। '

  • কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে

আখের রসে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। কোষ্ঠকাঠিন্যের সমস্যা এড়াতে আপনি নিত্যদিন ভরসা রাখতে পারে আখের রসের উপর।

  • কিডনির জন্য উপকারী

আখের রসে সোডিয়াম থাকে না বললেই চলে। তাই এটি কিডনির উপর বেশি চাপ দেয় না। তাই টাটকা আখের রস যদি খান তাহলে কিন্তু কিডনি আপনার ভালো থাকবে। তবে যদি কোনও রোগে আক্রান্ত থাকেন তাহলে আখের রস খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+