শরীর সুস্থ রাখতে নিয়ম করে খান কিশমিশ ভেজানো জল!, জানুন এই ড্রাই ফুটসের উপকারিতা সম্পর্কে
কিশমিশ খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। তা আমরা কমবেশি সকলেই জানি। এমন অনেক ডেজার্ট আছে যা তৈরি করতে কিশমিশ লাগে। আবার পায়েস রান্না কিন্তু কিশমিশ ছাড়া হয় না। স্বাদে মিষ্টি এই ড্রাই ফুটস খেতে কমবেশি সকলেই খুব ভালোবাসেন ।
তবে এটি যে শুধুমাত্র স্বাদের জন্য আমরা খাই তা কিন্তু নয়। কিশমিশে রয়েছে অনেক উপকারিতা, ঠিক তেমনই কিশমিশ জল খেলেও শরীর ভালো থাকে। ওজন নিয়ন্ত্রণে থাকে, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে, জানুন কিশমিশের উপকারিতা সম্পর্কে। রোজ নিয়ম করে খান কিশমিশ ভেজানো জল।

- হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে
কিশমিশে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল, ক্যালসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এটি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। অনেকেই কিন্তু শুধু কিশমিশ খান। আবার কিশমিশ ভিজিয়ে খান অনেকেই। কিশমিশ ভিজিয়ে সেই জল যদি আপনি নিত্য খান তা কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য খুব ভালো। কিশমিশ ভেজানো জল খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে।
- কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হবে
কিশমিশ যদি সারারাত জলে ভিজিয়ে সেটা খান, তাহলে কিন্তু আপনার কোষ্ঠকাঠিন্যের মতন সমস্যা দূর হবে। এমনকি আপনারা যদি হজম শক্তি বাড়াতে চান তাহলেও এটি খেতে পারেন। শরীরের রক্তের ঘাটতি থাকলে তাও ভেজানো কিশমিশের জল খেলে মিটবে।
- হাড় মজবুত হবে
আপনি কি জানেন কিশমিশ ভিজিয়ে যদি আপনি রোজ খান তাহলে আপনার হাড় আরোও বেশি মজবুত হবে। এমনকি ক্যালসিয়ামের ঘাটতি থাকবে না শরীরে। আপনি সহজে দৌড়ঝাপ করতে পারবেন। এমনকি বাতের ব্যথার মতন রোগ কমাতেও সাহায্য করে ভেজানো কিশমিশ।
- ওজন নিয়ন্ত্রণে থাকবে
কিশমিশে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তাছাড়া যদি আপনি ক্যালোরি কমাতে চান তাহলে অবশ্যই ভরসা রাখুন কিশমিশ ভেজানো জলের ওপর। কিশমিশ খেলে খিদে বেশি পাবে না এবং আপনার ওজন কিন্তু নিয়ন্ত্রণে থাকবে। কিশমিশ খেতে ভালবাসেন সকলে। পায়েস থেকে চাটনিতে আমরা কিশমিশ ব্যবহার করে থাকি। ওজন নিয়ন্ত্রণের সহায়ক এই ড্রাইফুটস। জলে ভিজিয়ে কিশমিশ খাওয়া খুব ভালো। এটি যদি আপনি নিত্যদিন খান তাহলে আপনার পুষ্টিগুণ অনেক বেড়ে যাবে। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে কিশমিশের জুড়ি মেলা ভার। কিশমিশে প্রচুর পরিমাণে আয়োডিন, ফাইবার, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং প্রোটিন থাকে। যদি খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়েই তবেই খাবেন।












Click it and Unblock the Notifications