আপনি কি নিত্যদিন লিকার চায়ে চুমুক দেন, খেয়ে ঠিক করছেন তো?

চা খেতে কমবেশি সকলেই খুব পছন্দ করেন। চায়ের নেশা আমাদের দেশে প্রায় সকলেরই রয়েছ। তবে অনেকেই পছন্দ করেন কফি খেতে। কফিতে ক্যাফেইনের পরিমান কম থাকে। তবে লিকার চা খাওয়া স্বাস্থ্যের জন্য বেশি উপকারী বলে মনে করা হয়। চা আজ থেকে প্রায় চার হাজার বছর আগে চিনে প্রচলন শুরু হয়েছে।

আর এখন একটি কিন্তু সারা বিশ্বে বেশ জনপ্রিয়। কফির তুলনায় চায়ে ক্যাফেইনের পরিমাণ কম থাকে। যা খেলে শরীর সুস্থ থাকে বলেই মনে করা হয়। তাই গ্রিন টি থেকে আদা চা খেতে সকলেই ভীষণ পছন্দ করেন। যে আপনার হাড়ের জন্য খুব ভালো। আবার হরমোনের ভারসাম্য বজায় রাখতেও সাহায্য করে।

tea

  • ত্বক উজ্জ্বল রাখে

যদি আপনি নিত্যদিন লিকার চা খান তাহলে আপনার শরীরের জন্য ভালো। এতে আন্টিইফ্লেমেন্টরি, অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য থাকে। থাকে পলিফেনলও। যা শরীরের জন্য অনেক ভালো। তাছাড়া সোডিয়াম, প্রোটিন, কার্বোহাইড্রেট কম থাকে। যা শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে। এমনকি ত্বক উজ্জ্বল রাখতে সাহায্য করে।

কোথায় কোথায় এই খাওয়ার চল রয়েছে

সারাবিশ্বে লিকার চা সকলেই কমবেশি খেয়ে থাকেন। পশ্চিমী দেশগুলোতে এই লিকারটা বেশি খাওয়া হয়। এই লিকার চায়ে মধু দিয়ে খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো। ভারত ও শ্রীলঙ্কায় দৈনন্দিন জীবনযাত্রায় কিন্তু লিকার চায়ে একটি বড় অংশ বলা চলে।

  • ডায়াবেটিসের ঝুঁকি কমবে

লিকার চায়ে পলিফেনল থাকে। প্রত্যেকদিন দু থেকে তিন কাপ লিকার চা খান, তাহলে ডায়াবেটিস রোগের ঝুঁকি ৪২ শতাংশ কমে।

  • হৃদরোগীদের জন্য ভালো

লিকার চায়ে ফ্ল্যাভোনয়েড থাকে। যা হৃদরোগের জন্য খুব ভালো। হৃদরোগীরা যদি এটা নিত্যদিন খেতে পারেন। তাহলে আপনার হার্ট অ্যাটাকে ঝুঁকি কমবে। শুধু তাই নয়, ধমনীর কোনও সমস্যা কিংবা কার্ডিওভাসকুলার রোগ কমাতে খুব কাজ করে।

  • অন্ত্র ভালো থাকবে

লিকার চায়ে ট্যানিন থাকে। যা হজম প্রক্রিয়াকে বাড়াতে সাহায্য করে। তাই আপনার অন্ত্র ভালো রাখতে আপনি খেতে পারেন লিকার চা। পাকস্থলীতে আলসার হওয়ার ঝুঁকি কমাতে সাহায্য করে।

  • হাঁপানি রোগীদের জন্য ভালো

লিকার চা হাঁপানি রোগীদের জন্য খুব ভালো। এটি খেলে আপনার শ্বাসকষ্টের কোনও সমস্যা থাকলে তাও কিন্তু দ্রুত কমবে। তবে আপনি যদি অন্য কোনও আক্রান্ত থাকেন, তাহলে চা খেতে পারবেন কিনা তা চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই খাবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+