মৌরি চা কি আগে কখনও খেয়েছেন, জানেন এর অবাক করা উপকারিতা সম্পর্কে?
চা প্রেমীর সংখ্যা আমাদের দেশে কিন্তু অনেক। তাছাড়া এমন অনেকেই রয়েছেন যাদের সকালে ঘুম থেকে উঠেই এক কাপ চা না হলে দিন শুরু হয় না। তবে চা প্রচুর পরিমাণে খাওয়া কিন্তু একদমই ভালো নয়, কারণ এতে ক্যাফেইনের মাত্রা বেশি থাকে। তবে যারা চা প্রেমী রয়েছেন তারা কিন্তু ভেষজ চা খেতে পারেন। আবার মৌরি চা খেতে পারেন।
শুনে নিশ্চয়ই অবাক লাগছে। তবে, মৌরি চা খেলে শরীর কিন্তু সুস্থ থাকে। তবে অনেকেই মৌরি, মিছরি ভিজিয়ে খান, যাতে আপনার পেট ঠান্ডা থাকে তারজন্য। তবে মৌরি চায়ের নাম হয়তো অনেকেই শোনেননি, দেখুন কীভাবে বানাবেন।

- কীভাবে খাবেন মৌরি চা
মৌরি কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে তা ছেঁকে নিন, তারপর সেই জলে সামান্য পরিমাণ চিনি, সামান্য আদা, সামান্য পরিমাণ মধু দিয়ে ভালো করে ফোটান। তারপরে জল ভালোভাবে ফুটে গেলে তাতে সামান্য পরিমাণ চা পাতা দিন দিয়ে, তারপর সেই চা আপনি খান, তাহলে আপনার শরীর সুস্থ থাকবে।
- ওজন কমবে
মৌরি চা খেলে আপনার ওজন খুব সহজেই কমবে। এতে আপনার খাবার খুব ভালোভাবে হজম হবে। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা আপনার ওজন কমাতে সাহায্য করবে।
- চোখ ভালো থাকবে
যদি আপনি চোখ ভালো রাখতে চান তাহলে মৌরি চা খেতে পারেন। মৌরিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। তাই এটি আপনার চোখের জন্য খুব ভালো। চোখে ছানি পড়ার ঝুঁকি এড়াতে যারা চান, তারা মৌরি চা খাবেন।
- উচ্চ রক্তচাপ কমবে
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে আপনি রোজ খেতে পারেন মৌরি চা। এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। যা আপনার শরীরের জন্য খুব ভালো। যে সকল মহিলারা সদ্য মা হয়েছেন তাদের জন্য মৌরি চা খাওয়া খুব ভালো। এতে আপনার শরীর কিন্তু আরও বেশি ফিট থাকবে।
- কাদের জন্য এই চা খাওয়া ভালো
অ্যাজমার রোগীদের জন্য মৌরি চা খাওয়া খুব ভালো। যারা কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে চান তারা মৌরি চা খেতে পারেন, যাদের পিরিয়ডসের সময় পেটে প্রচন্ড ব্যথা হয়, তাদের জন্য মৌরি চা খাওয়া খুব ভালো। উচ্চ রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণ রাখতে মৌরি চা খেতে পারেন।












Click it and Unblock the Notifications