গরমে মন প্রাণ ভরে খাচ্ছেন কোল্ডড্রিঙ্কস, কতটা ক্ষতিকারক প্রভাব ফেলছেন নিজের শরীরে, জানেন
তীব্র গরমে নাজেহাল শহরবাসী। এসময় ঘেমে নেয়ে একাক্কার অবস্থা সকলের। ঘরে, বাইরে দু’জায়গায় যেন পুড়ছে। জামাকাপড় গায়ে রাখতে পারছেন না কেউই। তাই এসময়ে রাস্তায় বেরোলে সকলেই কিন্তু ঠান্ডা কোল্ডড্রিঙ্কস কিনে ঢকঢক করে খাচ্ছেন। এই কোল্ডড্রিঙ্কস খাওয়া আদৌ কি শরীরের জন্য ভালো নাকি ক্ষতিকর!
চিকিৎসকদের মতে, কোল্ডড্রিঙ্কস খাওয়া স্বাস্থ্যের জন্য একদমই ভালো নয়। এতে শরীরের নানান সমস্যা দেখা দেয়। কেন কোল্ডড্রিঙ্কস খাবেন না, দেখুন।

- ওজন হুহু করে বাড়বে
আপনি যদি গরমকালে প্রচুর পরিমাণে কোল্ডড্রিঙ্কস খান তাহলে আপনার ওজন বেড়ে যাবে। কারণ এতে সোডা থাকে । চিনির পরিমাণ বেশি থাকে। যা ওজন বাড়াতে সাহায্য করে। একটি কোল্ডড্রিঙ্কসের ক্যানে চার টেবিল চামচ চিনি থাকে। যা আপনার তৃষ্ণা মেটাতে পারে। তবে পেট কিন্তু কখনোই ভরাবে না। এটি খাওয়ার পর আপনার খিদে আরোও বেড়ে যেতে পারে। যা আপনার ওজনকে হু হু করে বাড়িয়ে দিতে পারে।
- ফ্যাটি লিভার রোগ হওয়ার ঝুঁকি বাড়বে
কোল্ডড্রিঙ্কসে দুটি প্রধান যৌগ থাকে। গ্লুকোজ, ফ্রুক্টোজ থাকে। যা আপনার শরীরে, লিভারে খারাপ প্রভাব ফেলে। যা থেকে পরবর্তীকালে ফ্যাটি লিভার রোগ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। তাই আগেই সাবধান হোন।
- ডায়াবেটিসের রোগ হওয়ার সম্ভাবনা বেশি
কোল্ডড্রিঙ্কসে চিনির পরিমাণ বেশি থাকে। তাই কোল্ডড্রিঙ্কস খেলে আপনার শরীরে চিনির পরিমাণ বাড়তে থাকবে। আর সোডা, চিনি একসঙ্গে মিশে আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বাড়বে। আর যদি আপনি ডায়াবেটিসে আক্রান্ত থাকেন। তাহলে কিন্তু আপনার রক্তে শর্করার মাত্রা বাড়তে থাকবে। গবেষণায় দেখা গেছে, এতে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি সবথেকে বেশি থাকে।
- শরীরে ক্যালোরি বাড়বে
কোল্ডড্রিঙ্কস আপনার শরীরে ক্যালোরির পরিমাণ বাড়তে থাকবে। একটি কোল্ডড্রিঙ্কসের বোতলে ১৫০ থেকে ২০০ ক্যালোরি থাকে। এতে চিনির পরিমাণও বেশি থাকে।
- দাঁতের ব্যথা হতে পারে
যদি আপনি গরমকালে নিত্যদিন কোল্ডড্রিঙ্কস খান তাহলে আপনার দাঁতের এনামেল ক্ষইতে পারে। দাঁতের যন্ত্রণা হতে পারে। কারণ, এতে সোডা থাকে। আর সোডাতে ফ্রুক্টোজ ও কার্বনিক অ্যাসিড থাকে। যা আপনার দাঁতের এনামেল ক্ষইতে সাহায্য করবে। এতে আপনার মুখে ব্যাকটেরিয়া জন্মাতে পারে। তাই গরমকালে এড়িয়ে চলুন কোল্ডড্রিঙ্কস খাওয়া। না হলে নিজের বিপদ নিজেই ডাকবেন আপনি। তাই আগেই সাবধান হোন।












Click it and Unblock the Notifications