ত্বক, চুল ছাড়াও এই রোগগুলির দাওয়াই আপেলের রস, কী কী উপাদান রয়েছে এই জুসে, জানুন
আপেল খাওয়া স্বাস্থ্যের জন্য খুব উপকারী তা আমরা সকলেই জানি। যদি আপনি নিত্যদিন খালি পেটে আপেল খান তাহলে কিন্তু অনেক রোগ দূর হবে।
শুধু তাই নয়, আপেলে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন সি, পটাশিয়াম, ফসফরাসের মতন যৌগ থাকে। যা শরীরের জন্য খুব ভালো। ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এই মিষ্টি ফল। আপেল ত্বকের জন্যও কিন্তু খুব উপকারী।

- ত্বকের জন্য উপকারী
আপনি কি জানেন আপেলের রসে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা আপনার শরীরের পাশাপাশি ত্বককেও ভালো রাখবে। তাছাড়াও থাকে অ্যান্টিঅক্সিডেন্ট। যা রোগ প্রতিরোধের ক্ষমতাকে বাড়ায়। আপনি যদি আপনার ত্বক উজ্জ্বল রাখতে চান তাহলেও আপেলের রস নিত্যদিন খাদ্য তালিকায় রাখাতে পারেন।
- ত্বকের ময়লা দূর করবে
যেহেতু আপেলের রসে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা আপনার ত্বকের শুষ্কতা প্রতিরোধ করতে সাহায্য করে। এতে ভিটামিন সি থাকায় আপনার ত্বক ভালো রাখবে। সেই সঙ্গে আপনার ত্বকে থাকা ময়লা দূর করে আপেলের রস খেতে পারেন।
- কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হবে
আপেলের রস রোজ খেলে আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হবে। শুধু তাই নয়, অ্যাসিডিটির সমস্যা থাকলে তাও কমবে। ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে আপেলের রস। চুল মজবুত রাখতে সাহায্য করবে আপেলের রস। যারা হাড় মজবুত করতে চাইছেন তারাও খেতে পারেন আপেলের রস। রক্তশূন্যতা দূর করতে সাহায্য করে এই ফলের রস।
- হাঁপানি রোগ থেকে মুক্তি পাবেন
হাঁপানি রোগীদের জন্য খুব উপকারী আপেলের রস। প্রতিদিন সকালবেলা যদি আপনি এই রস খান তাহলে হাঁপানির সমস্যা থেকে মুক্তি পাবেন।
- অন্ত্র ভালো রাখবে
অন্ত্র ভালো রাখতে নিত্যদিন খেতে পারেন আপেলের রস। এতে পেকটিন নামক একপ্রকার যৌগ থাকে। যা খেলে আপনার পরিপাকতন্ত্র ভালো থাকবে। বদহজমের সমস্যা থাকলে তাও কমবে।
- ওজন নিয়ন্ত্রণে থাকবে
ডায়েট করছেন বা ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইছেন তারা ভরসা রাখতে পারেন আপেলের রসের উপর । এতে ভিটামিন ও খনিজ থাকে। যা খেলে পেট অনেকক্ষণ ভর্তি থাকবে। সেই সঙ্গে ওজনও কিন্তু দ্রুত কমবে।
- দৃষ্টিশক্তি বাড়বে
ভিটামিন সমৃদ্ধ আপেলের রস খেলে আপনার দৃষ্টিশক্তি বাড়বে। চোখের জন্য খুব ভালো আপেলের রস। দীর্ঘক্ষণ আপনি যদি কম্পিউটারের দিকে তাকিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনার চোখের অনেক ক্ষতি হতে পারে । চোখ ভালো রাখতে আপেলের রস খেতে পারেন আপনিও। কোনোও রোগ আক্রান্ত থাকলে এটি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।












Click it and Unblock the Notifications