গরমকালে হারিয়ে যাওয়া মাটির পাত্রে জল খেয়ে শরীর রাখুন ঠান্ডা, জানুন উপকারিতা
প্রাচীনকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে মাটির পাত্র। আর এই গরমকালে অনেকেই কিন্তু মাটির পাত্রে জল রেখে খান। তবে এ প্রচলন এখন অনেকটাই কমে গেছে। যদিও বা গ্রামের দিকে এখনও মাটির পাত্রে জল রেখে খাবার চলও অনেক কমেছে।
বর্তমান সময়ে ফ্রিজে সকলে জল রেখে সেই জল খান। যা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক সময় ক্ষতিকর হয়। শরীরও কিন্তু এতে প্রচন্ড খারাপ হয়। আপনি কি জানেন, মাটির পাত্রে জল খাওয়া ভালো কিনা? কী কী উপকারিতা রয়েছে ,জানুন।

শরীর ঠান্ডা থাকবে
গ্রীষ্মকালে মাটির পাত্রে জল খেলে শরীর যে শুধু ঠান্ডা থাকে, তা নয়, শরীরে কিন্তু অনেক স্বাস্থ্য উপকারিতা বজায় থাকে। নিত্যদিন এটি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো।
গলা ব্যথা, সর্দি, কাশির সমস্যা কমবে
মাটির পাত্রে জল প্রাকৃতিকভাবেই ঠান্ডা থাকে। এতে কোনও পার্শ্ব প্রতিক্রিয়া শরীরে হয় না। তবে ফ্রিজে জল রাখলে তা কিন্তু ইলেকট্রিকের মাধ্যমে সেই জল ঠান্ডা হচ্ছে, যাতে কিন্তু শরীরের বড় ক্ষতি হয়। আর এই বরফের জলে আপনার গলা ব্যথা, সর্দি, কাশির সমস্যা লেগেই থাকতে পারে।
হজম শক্তি বাড়বে
বিশেষজ্ঞদের মতে, মাটির পাত্রে জল রেখে সেই জল খেলে আপনার হজম শক্তি বাড়বে। অ্যাসিডিটি সমস্যা কমবে, গ্যাসের সমস্যা কমবে, এমনকি কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকেও মুক্তি পাবেন আপনি।
কেন খাবেন?
যদি আপনি প্রায় সময় সর্দি, কাশিতে আক্রান্ত হন, তাহলে মাটির পাত্রে জল খান। এটি আপনার শরীরের জন্য ভালো। এতে কিন্তু আপনার শরীর একদমই খারাপ হবে না।
পাচনতন্ত্র সুস্থ থাকবে
পাচনতন্ত্রকে সুস্থ রাখতে ফ্রিজের জলের চেয়ে মাটির পাত্রের জল খাওয়া খুব ভালো। এতে আপনার বড় রোগের ঝুঁকি কমবে। এতে পেটের কোনও সমস্যা হবে না।
কোনও রাসায়নিক ব্যবহার করবেন না
মাটির পাত্র তৈরি করতে কোনও রাসায়নিক ব্যবহার করা হয় না। তাই এতে জল রাখলে আপনার স্বাস্থ্যের উপর কোনও খারাপ প্রভাব পড়বেন। সেই সঙ্গে জলও ঠান্ডা থাকবে।












Click it and Unblock the Notifications