বর্ষায় রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে রোজ চুমুক দিন এই চাগুলিতে
এই বর্ষার সময় শরীর সুস্থ রাখা সকলেরই খুব দরকার। কারণ এই সময় রোগ প্রতিরোধের ক্ষমতা অনেকটাই কমে যায়। যে কারণে পুষ্টি সম্মত খাবার নিত্যদিনকার খাদ্যতালিকায় রাখতে হয়। আর আপনি বর্ষাকালে কিন্তু আপনি চুটিয়ে চা খেতে পারেন।
তবে মনে রাখবেন, শুধুমাত্র দুধ চা বা লিকার চা খেলেই হবে না। এই চাগুলি নিত্যদিনকার খাদ্য তালিকায় আপনাকে রাখতে হবে। তবেই রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। শরীর একদম ঠিক থাকবে। জানুন কোন কোন চা খাবেন।

- এই মশলা মেশানো চা খান
নিত্যদিন বর্ষাকালে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে আদা, লবঙ্গ, এলাচ, দারচিনি গুঁড়ো করে সেই দিয়ে চা তৈরি করে খান। কারণ এগুলোতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তাছাড়াও থাকে অ্যান্টিইনফ্লেমেটরি বৈশিষ্ট্য। যা আপনার রোগ প্রতিরোধের ক্ষমতাকে হু হু করে বাড়িয়ে দেবে।
- লিকার চা
বিশেষজ্ঞরা বলছেন, নিত্যদিন লিকার চা খেলে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে। শুধু তাই নয়, কমে হার্ট অ্যাটাকের ঝুঁকিও । সেই সঙ্গে কমবে খারাপ কোলেস্টেরলের মাত্রা। তাই দেরি না করে আজ থেকেই খাওয়া শুরু করে দিন লিকার চা।
- আদা চা
যদি আপনি রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে চান ও মাথা ব্যথা বা মাইগ্রেনের ঝুঁকি কমাতে চান তাহলে অবশ্যই নিত্যদিন আদা চা খান। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিইনফ্লেমেন্টরি বৈশিষ্ট্য থাকে। যা আপনার রোগ প্রতিরোধের ক্ষমতাকে বাড়াবে।
- আদা ও হলুদ
রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে অবশ্যই আপনাকে আদা ও হলুদ দিয়ে ভালোভাবে চা ফুটিয়ে দিনে তিনবার খান। তবে এই চাটি বেশি পরিমাণে না খাওয়াই ভালো। অনেক সময় অনেকের পেট গরম হয়ে যায়।
- তুলসী পাতা ভেজানো চা
যদি পারেন বর্ষাকালে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে আপনিও খেতে পারেন তুলসী পাতা ভেজানো চা। এই চা খেলে শরীর আপনার সুস্থ থাকার পাশাপাশি বুকে যদি পুরনো সর্দি বা কফ থাকে, তাও কিন্তু বের হবে। তবে যদি আপনি কোনও রোগে আক্রান্ত থাকেন, তাহলে এগুলি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।












Click it and Unblock the Notifications