শ্রাবণ মাসে শিবের উপোস করে খান এই শরবতগুলি, জুড়াবে প্রাণ, মিটবে তৃষ্ণাও

শ্রাবণ মাসের শিব ভক্তরা প্রায় প্রত্যেক সোমবারই উপোস করে ভোলেবাবার মাথায় জল ঢালেন। কথিত আছে, এই মাসে মহাদেবের পুজো করলে তিনি খুশি হন। আর্থিকভাবে উন্নতি হয় সেই ব্যক্তির।

শিবের বিশেষ কৃপাও পাওয়া যায়। এসময় যদি আপনি উপোস করেন তাহলে তৃষ্ণা মেটাতে কোন কোন শরবত খাবেন, জানুন।

sawan

  • ছাতুর শরবত

আপনি কিন্তু উপোস করে খেতেই পারেন ছাতুর শরবত। ছোলার ছাতুর শরবত খেলে পেট অনেকক্ষণ ভর্তি থাকবে আপনার। শরীরে শক্তিও পাবেন। উপোস করে কিন্তু কখনোই অসুস্থ হয়ে পড়েন। শরীর দুর্বল লাগবে। তবে এই শরবত খেলে পাবেন প্রচুর পুষ্টিগুণ। কারণ ছাতুতে প্রচুর পরিমাণে আয়রন, সোডিয়াম, ফাইবার, ম্যাগনেসিয়াম থাকে। আপনি কিন্তু সামান্য লেবুর রস, পুদিনা পাতা মিশিয়ে খেতে পারেন। এতে কিন্তু আপনার রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়বে।

  • দইয়ের শরবত

সকলেরই কিন্তু উপোস করলে গলা প্রায় শুকিয়ে যায়। সব সময় জল খেতে ভালো লাগে না। তাই এই সময়ে আপনি দইয়ের শরবত খেতে পারেন। দইতে সামান্য পরিমাণ নুন আর অল্প চিনি, এককুচি বরফ দিয়ে যদি আপনি শরবত করে খান। খেতেও ভালো লাগবে আপনার, পেটও কিন্তু ভর্তি থাকবে। সহজে খিদেও পাবে না। সেই সঙ্গে তৃষ্ণাও মিটবে, প্রাণও জুড়াবে।

  • পুদিনা পাতা

শিবের উপোস করে আপনি কিন্তু খেতেই পারেন পুদিনা পাতার শরবত। পুদিনা পাতা খাওয়ার স্বাস্থ্যের জন্য খুব ভালো। পুদিনা পাতা শরীর সুস্থ রাখতে সাহায্য করে। হজম শক্তি বাড়াতে সাহায্য করে। এতে প্রচুর পরিমাণে আন্টিঅক্সিডেন্ট রয়েছে। এটি খেলে পেট খুব ভালো থাকবে।

  • লেবুর শরবত

আপনি নুন, লেবু, চিনি দিয়েও শরবত করে খেতে পারেন। তবে এতে অবশ্যই দেবেন বরফ কুচি। তাহলে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। তৃষ্ণাও মিটবে।

  • শশার শরবত

শশা কিন্তু বারো মাসই পাওয়া যায়। আর এই উপোস করে আপনি কিন্তু শশার শরবত খেতে পারেন। এতে পেটও ঠাণ্ডা থাকবে। শরীরও ভালো থাকবে। সেই সঙ্গে শরীর ডিহাইড্রেট হবে না। ওজন নিয়ন্ত্রণে থাকবে।

  • ডাব

আপনি কিন্তু উপোস করে একটি তাজা ডাবের জল খেতে পারেন। এতে আপনার শরীর ডিহাইড্রেট হবে না। সেই সঙ্গে তৃষ্ণা মিটবে। শরীর একদম সুস্থ থাকবে।

  • আঙ্গুরের শরবত

শিবের উপোস করে আপনি কালো আঙ্গুরের শরবত করেও খেতে পারেন। সামান্য বিট নুন, পুদিনা পাতা, কালো আঙ্গুর ভালোভাবে একটি মিক্সারে পেস্ট করে নিয়েই আপনি চুমুক দিতে পারেন এই শরবত। এতে শরীরে পাবেন পুষ্টিগুণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+