নিয়মিত এই জুসগুলি খেলে ওষুধ ছাড়াই ভালো থাকবে আপনার লিভার!
প্রত্যেকটি মানুষের লিভার হল শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। খাবার হজম করা, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা, রক্ত জমাট বাধা আটকানোর কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই লিভার। তাই লিভারের যত্ন নেওয়া আমাদের সকলেরই খুব দরকার। প্রতিবছর ১৮ এপ্রিল বিশ্ব লিভার দিবস পালন করে থাকেন সকলে।
লিভারের সঠিক যত্ন না নিলে লিভার ক্যানসার, লিভার সিরোসিস বা লিভার খারাপের মতন ভয়াবহ সমস্যা দেখা দিতে পারে। লিভার ভালো রাখতে আপনি কিন্তু এই রসগুলি খেতে পারেন। যা আপনার স্বাস্থ্যের জন্য খুব উপকারী। জানুন কী কী খাবেন।

- অ্যালোভেরার রস
লিভার ভালো রাখতে অ্যালোভেরার রস খাওয়া খুব দরকার। অ্যালোভেরার রসের প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, ই থাকে। থাকে অ্যান্টিঅক্সিডেন্টও। যা ফ্রি র্যা ডিকেলের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। শুধু তাই নয় পেট ফোলা ভাব কমাতে, কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকলেও অ্যালোভেরার রস খেলে তা দ্রুত সারবে।
- গাজরের রস
গাজরের রস খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। গাজরের রসে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এ, সি, কে থাকে। যা লিভারের জন্য খুব ভালো। লিভার সুস্থ রাখতে যদি আপনি এগুলি খান তাহলে আপনার শরীর সুস্থ থাকবে। অন্ত্র ভালো থাকবে। সেই সঙ্গে শরীর আপনার ডিহাইড্রেট হবে না।
- লেবু, আদা চা
লেবু, আদা মিশিয়ে যদি আপনি চা করে নিয়মিত খান তাহলে কিন্তু আপনার শরীর ডিহাইড্রেট হবে না। সেই সঙ্গে লিভারের কোনও সমস্যা থাকলে সেটি থেকে মুক্তি পাবেন। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। যা আপনার লিভারের জন্য খুব ভালো।
- পুদিনা পাতা ও শশার জল
লিভার সুস্থ রাখতে আপনি পুদিনা পাতা ও শশা দিয়ে জল করে খেতে পারেন। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা আপনার ত্বকের জন্য কিন্তু খুব ভালো হবে।
- অ্যাপেল সিডার ভিনিগার
অ্যাপেল সিডার ভিনিগার খেলে লিভার সুস্থ থাকবে। তবে অ্যাপেল সিডার ভিনিগার খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।
- লেবুর রস
লেবুর রস করে তাতে সামান্য পরিমাণ নুন মিশিয়ে নিত্যদিন যদি আপনি খান তাহলে আপনার শরীরে ভিটামিন সিয়ের ঘাটতি পূরণ হবে। সেই সঙ্গে অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা পূরণ হবে।
- ওটসের শরবত
ওটসে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন, খনিজ থাকে। আর এটি খেলে দ্রুত আপনার খাবার হজম হয়ে যাবে। অন্ত্র ও লিভার ভালো রাখতে আপনিও সামান্য পরিমাণ ওটস দিয়ে শরবত করে খেতে পারেন।
- কফি
মাঝে মধ্যে কফি খেতে পারেন। তবে কফি বেশি পরিমাণে না খাওয়াই ভালো। এতে ক্যাফেইনের মাত্রা বেশি থাকে। তবে অল্প মাত্রায় কফি খেলেও কিন্তু আপনার লিভার ভালো থাকবে।
- বিটের রস
বিটের রস আপনি যদি রোজ খান তাহলে আপনার শরীর সুস্থ থাকবে। ত্বক ভালো থাকবে। লিভার সুস্থ থাকবে। কারণ এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি, পটাশিয়াম, ফ্লোলেট থাকে। যা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। ত্বক উজ্জ্বল রাখতে সাহায্য করে বিটের রস।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications