শ্রাবণে ভোলেবাবার মাথায় জল ঢেলে খান এই শরবতগুলি, শরীর থাকবে ঠান্ডাও

শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। এই মাসই ভোলেবাবার মাস। এই মাসে শিব ঠাকুরের বিশেষ পুজোর আয়োজন করেন সকলে। এই মাস অত্যন্ত পবিত্র মাস। এই মাসে যারা শিব ঠাকুরের পূজা করেন, তাদের মনের ইচ্ছা পূরণ হয়।

২২ জুলাই থেকে শুরু হয়েছে শ্রাবণ মাস, যা চলবে ১৯ অগাস্ট পর্যন্ত। উপোস করে শিব ঠাকুরের পুজো যখন আপনি করবেন, তখন কিন্তু আপনার শরীর রাখতে হবে হাইড্রেট। যে কারণে এই জুসগুলো আপনি খেতেই পারেন। দেখুন কী কী খাবেন।

shiva

  • নারেলের জল

শ্রাবণ মাসে শরীরকে হাইড্রেট রাখতে অবশ্যই খান নারকেল বা ডাবের জল। জলেতে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কার্বোহাইড্রেট থাকে। যা শরীরের জন্যও খুব ভালো, এতে শক্তিও পাবেন।

  • শশা ও পুদিনার শরবত

শরীর সুস্থ রাখতে আপনি কিন্তু অবশ্যই উপোস করে খেতে পারেন শশা ও পুদিনার শরবত। এতে জলের পরিমাণ বেশি থাকে। তাছাড়াও এতে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ থাকে। যা শরীর সুস্থ রাখে। এই ক্ষেত্রে শরীর হাইড্রেট থাকবে। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

  • লেবুর জল

আপনি কিন্তু উপোস করে খেতে পারেন লেবুর জল। লেবুর জলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। যা শরীর হাইড্রেট রাখে। শুধু তাই নয়, এটা আপনার পেট অনেকক্ষণ ভর্তি থাকবে। গ্যাস- অম্বলের সমস্যা থেকে মুক্তি পাবেন। সেই সঙ্গে হার্টের জন্যও খুব ভালো।

  • ফলের রস

আপনি যেকোনও ফলের রস খেতে পারেন। আপেল, কমলা, লেবু, ডালিম ফলের রস খেতে পারেন। এতে শরীর সুস্থ থাকবে। এতে রয়েছে অনেক পুষ্টিগুণও। যা খেলে আপনার হজমের সমস্যা থাকলে তাও কিন্তু কমবে।

  • চিয়া বীজ

উপোস করে চিয়া বীজের শরবত খেতে পারেন। রাতে চিয়া বীজ ভিজিয়ে রেখে সেই জল যদি আপনি পরের দিন খান। তাহলে আপনার শরীর হাইড্রট থাকবে। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ, ফাইবার থাকে।

  • লেবু, মধুর জল

উপোস করে লেবু ও মধুর জল আপনি খেতে পারেন। এতে শরীর আপনার ভালো থাকবে। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা রোগ প্রতিরোধের ক্ষমতাও সাহায্য করে। যদি আপনি কোনও রোগে আক্রান্ত থাকেন, তাহলে এটি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+