স্মৃতিশক্তি বাড়াতে এই ফলগুলির জুড়ি মেলা ভার, দেখুন তো আপনি রোজ খান কিনা?

এমন অনেকেই রয়েছেন যাদের খুব কম বয়সেই স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায়। আবার শিশুরা অনেক সময় অনেক কিছু মনে রাখতে পারে না। যাতে কিন্তু ডিমেনশিয়া রোগের ঝুঁকি বাড়াতে থাকে। তাই বুদ্ধি, স্মৃতিশক্তি বাড়াতে আপনি নিত্যদিন এই জুসগুলি খেতেই পারেন। জানুন কী কী খাবেন।

শরীরের পাশাপাশি মনকেও ফিট রাখা খুব দরকার সকলের। আর যে কারণে মস্তিষ্ক যাতে ভালো থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। মস্তিষ্কের উপর যেন কখনও খারাপ প্রভাব না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে আপনাকেই। তাই স্মৃতিশক্তি বাড়াতে রোজ খান এই ফলগুলির রস।

blue berry

  • ব্লুবেরি জুস

ব্লুবেরি জুস খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। যা মস্তিষ্কের শক্তি বাড়াতে সাহায্য করে। একে ক্র্যানবেরিও বলা হয়। কারণ এতে প্রচুর পরিমাণে ফ্ল্যাভোনয়েডের মত আন্টিঅক্সিডেন্ট থাকে। যা স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। এটি কিন্তু বয়স্ক ব্যক্তিরাও খেতে পারেন। এতে আপনার মস্তিষ্কের কোষগুলি খুব ভালো থাকবে।

  • কমলালেবুর রস

স্মৃতিশক্তি বাড়াতে আপনি রোজ ভিটামিন সি সমৃদ্ধ কমলালেবুর রস খেতেই পারেন। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। শুধু তাই নয়, আপনি যদি নিত্যদিন এই লেবুর রস খেতে পারেন তাহলে আপনার শরীর সুস্থ থাকবে। এতে আপনার শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের ঘাটতি কখনও হবে না। এমনকি কমবে মানসিক চাপও।

  • বেদানার রস

বেদানার রস খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে প্রচুর পরিমাণে পলিফেনল রয়েছে। যা স্মৃতিশক্তি বাড়ায়। নিয়মিত খেলে আপনার আন্টিইনফ্লেমেটরির ঘাটতি শরীরে পূর্ণ হবে। সেইসঙ্গে রক্ত পরিষ্কার থাকবে। তাই আজ থেকেই এটি খেতে পারেন আপনিও।

  • বিটের রস

বিটের রস খেলে রক্ত পরিষ্কার হয়। তাছাড়া মস্তিষ্ক ভালো থাকে। এতে প্রচুর পরিমাণে নাইট্রেট থাকে। যা মস্তিষ্কের কোষ ভালো রাখতে সাহায্য করে। তাই আপনিও নিত্যদিন খেতে পারেন বিটের রস।

  • সরবতি লেবুর রস

আপনি স্মৃতিশক্তি বাড়াতে নিত্যদিন খেতে পারেন সরবতি লেবুর রস। যাতে প্রচুর পরিমাণে ভিটাসিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট। যা আপনার হাড়ের বা বাতের ব্যথা কমাতে সাহায্য করে। তবে বেশি পরিমাণে খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।

  • আঙুরের রস

আপনি কি জানেন, আঙুরের রস মস্তিষ্ক ভালো রাখতে সাহায্য করে। যা স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করে। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। তবে আপনি যদি অন্য কোনও রোগে আক্রান্ত থাকেন, তাহলে আপনি এগুলি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+