গরমে শরীর সতেজ রাখতে স্বাদে সেরা এই পানীয়গুলি খান, মিটবে তৃষ্ণাও
গরমের প্রচন্ড তাপে সকলেই প্রায় হাসফাঁস অবস্থা। গরম হাত থেকে রেহাই পেতে সকলেই নানান ধরনের ঠান্ডা পানীয় খাচ্ছেন।
এসময় শরীর সতেজ রাখতে এবং তৃষ্ণা মেটাতে আপনি এই পানীয়গুলি খেতে পারেন। দেখুন কী কী খাবেন।

- ডাবের জল
প্রখর এই গরমে ডাবের জল খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো। শরীরে অতিরিক্ত ঘাম বেরোনোর ফলে শরীরে জলের মাত্রা কমতে থাকে। সেই সময় আপনি ডাবের জল খেতে পারেন ।এতে কার্বোহাইড্রেট রয়েছে, যা আপনাকে এনার্জি দেবে।
- বার্লির জল
বার্লি ও জল একসঙ্গে ফোটান। তারপর ঠান্ডা করুন। খাওয়ার আগে নুন এবং মধু মেশান। এটি খেতেও কিন্তু খুব ভালো লাগবে। সেই সঙ্গে শরীর কিন্তু হাইড্রেট থাকবে।
- আমের স্মুদি
শরীর সতেজ রাখতে ভরসা রাখতে পারেন আমের স্মুদির ওপর। গরমকালে আমরা কমবেশি সকলেই আম খেতে ভালোবাসি। গরমে তৃষ্ণা মেটাতে আমের স্মুদি খান।
- লস্যি বা ঘোল
লস্যির মতন ঠান্ডা পানীয় আর হয় না। এটি খেলে শরীরে ক্যালসিয়ামের ঘাটতিও পূরণ হয়। সেই সঙ্গে স্বাদেও কিন্তু অসাধারণ। আপনি পুদিনা পাতা আর সামান্য পরিমাণ নুন, চিনি আর টক দই দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন এই ঘোল।
- তরমুজের রস
গরমকালে সকলেই প্রায় কমবেশি তরমুজ খেতে ভালোবাসেন। তরমুজে প্রচুর উপকার রয়েছে। যদি আপনি নিত্যদিন তরমুসের রস খান তাহলে কিন্তু শরীরে জলের ঘাটতি পূরণ হবে। সেই সঙ্গে শরীর থাকবে সতেজও।
- জলজিরা
আমরা ছোটবেলায় সকলেই জলজিরা খেতে ভীষণ ভালোবাসতাম। যদি ওই জলজিরা খাওয়ার চল এখন একটু কমে গেছে। তবে আপনি কিন্তু এই জলজিরা দিয়ে জল দিয়ে পুদিনা পাতা দিয়ে খেতে পারেন। এটি খেলে গ্যাস-অম্বলের সমস্যা থাকলে তাও কমবে।
- লেবুর জল
সারা বছরই লেবু খাওয়া শরীরের জন্য খুব ভালো। শরীর সতেজ রাখতে লেবুর জল সকলেই প্রায় খেয়ে থাকেন। গরমকালে লেবুর জল যদি খান তাহলে কিন্তু আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে। ত্বকের উজ্জ্বল ভাব বজায় থাকবে। রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়বে।
- আখের রস
আখের রস খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। যদি আপনি রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে চান এবং শরীর সতেজ রাখতে চান তাহলে ভরসা রাখুন আখের রসের ওপর।
- আমপান্না
ফলের রাজা আম। এই গরমকালে আম খাওয়ার জন্য অনেকেই মুখিয়ে থাকেন। তাই এই আম দিয়ে সহজে বাড়িতে বানিয়ে ফেলুন আমপান্না। যা আপনার শরীরে শক্তি যেভাবে যোগাবে এবং শরীরকে সতেজ রাখতে সাহায্য করবে।
- বাটারমিল্ক
সাধারণত এই বাটার মিল্ক টকদই দিয়েই তৈরি হয়। এটি খেলে কিন্তু আপনার পেট ভালো থাকবে। শরীরে এনার্জি পাবেন। ত্বক ভালো রাখতেও সাহায্য করে বাটার মিল্ক। টক দই, জিরেগুঁড়ো, বিট নুন, ঠান্ডা জল, পুদিনা পাতা একসঙ্গে ব্লেন্ড করে নিয়ে বাটার মিল্ক বাড়িতেই বানান।












Click it and Unblock the Notifications