রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে ও হাইড্রেট থাকতে গরমকালে এই পানীয়গুলিতে চুমুক দিন
গরমকাল কিন্তু প্রায় পড়ে গেছে। আর কয়েকদিন পরেই সূর্যের এই দাবদাহে রাস্তায় বেরোনো দায় হয়ে পড়বে। কিন্তু অফিস, স্কুল, কলেজ যেতেই হবে। এসময়ে শরীরকে সুস্থ রাখতে হবে। যাতে শরীর ডিহাইড্রেট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হয়। অনেকেই কিন্তু এই গরমে বাইরে জল তেষ্টা পেলে কোল্ডড্রিঙ্ক, নানা ধরনের সোডা খেতে থাকেন। যা কিন্তু শরীরের জন্য একদমই ভালো নয়।
এতে আপনার উচ্চ রক্তচাপ, হৃদরোগের ঝুঁকি ক্রমশ বাড়তে থাকে। এছাড়া ডায়াবেটিস, ক্যানসারের মতন সমস্যা হয়। এমনকি হাঁপানির মতো গুরুতর সমস্যাও কিন্তু বাড়তে থাকে। কিন্তু আপনি যদি শরীর হাইড্রেট রাখতে চান অথচ জলের তৃষ্ণা মেটাতে চান তাহলে এই পানীয়গুলি খেতেই পারেন। দেখুন কী কী খাবেন।

- ডাবের জল
আপনি গ্রীষ্মকালে সোডার পরিবর্তে ডাবের জল খেতে পারেন। ডাবের জলে প্রচুর পরিমাণে ইলেক্ট্রোলাইট থাকে। যা আপনার শরীরের শক্তি যোগাবে। শুধু তাই নয়, শরীরে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি যোগাবে। রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। এমনকি শরীর হাইড্রেট থাকবে।
- লেবুর জল
সোডা বেশি পরিমাণে খেলে লিভারের ক্ষতি হয়। আপনি সোডার পরিবর্তে লেবু জল খেতে পারেন। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। যা আপনার শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করবে। অন্যদিকে, ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। সেই সঙ্গে ত্বকের উজ্জ্বলতাও কিন্তু হু হু করে বাড়বে।
- ডিটক্স ওয়াটার
আপনি শশা, লেবু, তরমুজ টুকরো করে কেটে একটি জলের বোতলে ভিজিয়ে সেই জল খেতে পারেন। এটি খেলে আপনার শরীর সুস্থ থাকবে। এটি খেতেও ভালো লাগবে। সেই সঙ্গে এটি কিন্তু আপনার ওজন কখনোই বাড়াবে না। ওজন কিন্তু নিয়ন্ত্রণে থাকবে।
- ভেষজ চা
এমন অনেকেই রয়েছেন যারা প্রচুর চা খেতে ভালোবাসেন। তবে গরমকালে বেশি চা খাওয়া কিন্তু একদমই ভালো নয়। কারণ এতে ক্যাফেইনের মাত্রা বেশি থাকে। তাই শরীর ডিহাইড্রেট হতে পারে। তাই ভেষজ চা আপনি কিন্তু খেতেই পারেন। এতে কিন্তু আপনার রিফ্রেশ লাগবে। হার্বাল চায়ে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এতে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়াবে।
- পুদিনা পাতার জল
গরমে সোডার পরিবর্তে আপনি পুদিনা পাতার জল খেতে পারেন। এতে শরীর হাইড্রেট থাকে। হজম শক্তি বাড়াতেও সাহায্য করে পুদিনা পাতা। এটি আপনার ত্বক উজ্জ্বল করতেও সাহায্য করবে।












Click it and Unblock the Notifications