এই মরসুমে শরীর সুস্থ রাখতে ভরসা রাখুন লবঙ্গ চায়ের ওপর, কিন্তু কীভাবে বানাবেন?

আমাদের দেশে প্রায় বেশিরভাগই মানুষই কিন্তু চা প্রেমী। তবে প্রচুর পরিমাণে চা খাওয়া বা শরীরের জন্য একদমই ভালো নয়। কারণ এতে ক্যাফেইনের মাত্রা বেশি থাকে। যদি আপনি চা প্রেমী হয়ে থাকেন তাহলে কিন্তু ভেষজ চা খেতেই পারেন। সকালে উঠে চুমুক দিতেই পারেন গরম ধোঁয়া ওঠা লবঙ্গ চাতে। লবঙ্গ চা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এটি কিন্তু খুব সুগন্ধযুক্ত একটি চা।

লবঙ্গ চা খেলে শরীরের কী কী উপকারে লাগে তা হয়ত অনেকেই জানেন না। শীতকালে লবঙ্গ চা খেলে শরীর আপনার সুস্থ থাকবেই। লবঙ্গ চা খাওয়ার উপকারিতা সম্পর্কে, জানুন।

clove tea

  • এই চায়ে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট

লবঙ্গ চাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। ফ্রি র্যা ডিকেলের বিরুদ্ধে লড়াই করে এই লবঙ্গ চা। তাই আপনি রোজ খেতে পারেন লবঙ্গ চা।

  • হজম ভালো হয়

লবঙ্গ চা খেলে আপনার হজম খুব ভালো হবে। কারণ, এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তাই শীতকালে আপনিও কিন্তু নিত্যদিন লবঙ্গ চা খেতেই পারেন।

  • রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে

রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে আপনি রোজ সকালবেলা ঘুম থেকে উঠেই এক কাপ লবঙ্গ চায়ের উপর ভরসা রাখতে পারেন। এতে অ্যান্টিঅক্সিডেন্ট ছাড়া ছাড়াও থাকে ভিটামিন সি, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়ামের মতন যৌগ। তাই এটি খেলে রোগ প্রতিরোধের ক্ষমতা আপনার হু হু করে বাড়বে।

  • শ্বাসকষ্টের সমস্যা কমবে

শীতকালে শ্বাসকষ্টের সমস্যায় ভোগেন অনেক ব্যক্তিই। আবার ব্রঙ্কনিউমোনিয়া সমস্যায় ভোগেন অনেকে। তারাও কিন্তু নিত্যদিন ভরসা রাখতে পারেন লবঙ্গ চায়ের উপর। এটি খেলে দ্রুত আপনি শ্বাসকষ্টের সমস্যা থেকে বের হতে পারবেন।

  • সর্দি-কাশির মতো সমস্যা কমবে

লবঙ্গ চায়ে অ্যান্টিঅক্সিডেন্ট ছাড়াও থাকে অ্যান্টিইনফ্লেমেন্টরি বৈশিষ্ট্য। তাই লবঙ্গ চা খেলে আপনার সর্দি-কাশির মতন ঝুঁকি থাকলে তাও কমবে। এমনকি এতে থাকে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য। তাই আপনিও নিত্যদিন খেতে পারেন লবঙ্গ চা।

  • বাতের ব্যথা বা জয়েন্টে ব্যথা কমবে

অনেকেরই এই মরসুমে হাত পায়ে প্রচন্ড পরিমাণে ব্যাথা হয়। আবার অনেকের বাতের ব্যথাও হয় প্রচন্ড পরিমাণে। এই চায়ে অ্যান্টিঅক্সিডেন্টের মতোন বৈশিষ্ট্য রয়েছে। তাই এই লবঙ্গ চা খেলে শীতকালে খেলে বাতের ব্যথা বা জয়েন্টে ব্যথা বা হাত পায়ে ফোলা ভাব থাকলে তা দ্রুতই কমবে।

  • কীভাবে বানাবেন এই চা

আপনি এক কাপ জলে ১ বা ২ টি লবঙ্গ দিয়ে পাঁচ থেকে দশ মিনিট ফোটান। তারপর তাতে সামান্য পরিমাণ চা পাতা দিন । হালকা লিকার হলে তাতে স্বাদের জন্য আপনি সামান্য দারচিনি দিতে পারেন। এতে আদা আর মধুও দিতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+