নিজেকে ফিট রাখতেই নিত্যদিন খাচ্ছেন অ্যাপেল সিডার ভিনেগার, ঠিক করছেন তো?
বর্তমান সময়ে অ্যাপেল সিডার ভিনেগারের চাহিদা কিন্তু বেশ বেড়েছে। অনেকেই ওজন নিয়ন্ত্রণে রাখতে অ্যাপেল সিডার ভিনেগার খেয়ে থাকেন। আবার অনেকের মতে এটি খেলে নাকি ত্বক উজ্জ্বল থাকে। এটি কি আদৌও ঠিক?
অনেকের মতে, এই অ্যাপেল সিডার ভিনেগার খেলে শরীর খুব ভালো থাকে। তবে অনেক গবেষণায় দেখা গেছে, এই ভিনেগার স্বাস্থ্যের ভালোর থেকে ক্ষতি করে বেশি। অ্যাপেল সিডার ভিনেগার অত্যাধিক পরিমাণে খেলে স্বাস্থ্যের প্রচন্ড ক্ষতি হয়। জানুন শরীরের কী কী ক্ষতি হয়।

- দাঁতের ক্ষতি হয়
২০২০ সালের একটি গবেষণায় দেখা গেছে, অ্যাপেল সিডার ভিনেগার নিয়মিত খেলে আপনার দাঁতের এনামেলের ক্ষতি হবে । দাঁতের মাড়িও দুর্বল হয়ে পড়বে। খাবার খেতে অসুবিধা হবে। দাঁতে প্রচন্ড পরিমাণ যন্ত্রণা অনুভব হবে।
- খাবার ভালো হজম হবে না
অ্যাপেল সিডার ভিনেগার খেলে আপনি খাবার ভালোভাবে হজম করতে পারবেন না। পেটে গিয়ে তা জ্বালাপোড়ার সৃষ্টি করবে। খাদ্যনালীতে বড় সমস্যা সৃষ্টি হবে। এই অ্যাপেল সিডার ভিনেগার যদি খান তাহলে জল মিশিয়ে সেটি খাওয়ার চেষ্টা করুন। খালি পেটে কখনোই এটি খাবেন না। এতে আপনার বমি হতে পারে।
- পেটের সমস্যা হবে
গবেষণায় দেখা গেছে, অ্যাপেল সিডার ভিনেগার খেলে পেটে অনেক সময় ব্যথা হয়, পেট ফুলে ওঠে, বমি পায়, পরিপাকতন্ত্রের উপর খারাপ প্রভাব পড়ে ।
- হাড় দুর্বল হয়ে যাবে
যারা নিয়মিত নিত্যদিন আপেল সিডার ভিনেগার খান, তার হাড় দুর্বল হতে থাকে। কাজ করার ক্ষমতা কমে যায়। অতিরিক্ত মাত্রায় অ্যাপেল সিডার ভিনেগার খেলে শরীরে পটাশিয়ামের ঘাটতি দেখা দেয়। আর এই সময় মাথা ঘুরে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। খুব ক্লান্ত লাগে। কাজের শক্তি কমে আসে।
- কীভাবে খাবেন
অ্যাপেল সিডার ভিনেগার সব সময় জলে মিশিয়ে খাবেন। খালি পেটে অ্যাপেল সিডার ভিনেগার একদমই খাবেন না। একবারের বেশি এটি খাবেন না। তবে অ্যাপেল সিডার ভিনেগার খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। না হলেই বড় বিপদ।












Click it and Unblock the Notifications