রোদ থেকে ফিরে এসে ভুলেও এই কাজগুলি করবেন না, এতে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে

কিছুদিন বৃষ্টিতে স্বস্তি মিললেও ফের গরমের দাবদাহে অতিষ্ঠ হয়ে উঠছেন সকলে। সারা দেশ জুড়ে বাড়ছে তাপমাত্রা। প্রখর রোদ্দুরের তাপে দেশবাসী যেন নাজেহাল হয়ে যাচ্ছেন। আর এই গরমের সময় শরীর খারাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই এসময় সূর্যের আলোতে বেশি না থাকাই ভালো। এতে কিন্তু স্বাস্থ্যের ক্ষতি হতে পারে।

রোদ্দুর থেকে এসে আমরা অজান্তেই অনেক ভুল করে ফেলি। যা আমাদের স্বাস্থ্যের অনেক ক্ষতি করে দেয়। গরমে শরীর সুস্থ রাখতে এই ভুলগুলি একদম করবেন না। দেখুন সেগুলি কী কী।

Summer

  • ঠান্ডা খাবার খাবেন না

গরম থেকে আসার পর আমাদের শরীর গরম হয়ে থাকে। সেই সময় আমাদের তৃষ্ণা লাগে। তাই ফ্রিজের জল, আইসক্রিম, ঠান্ডা যেকোনোও পানীয় খেতে থাকি। যা একদমই খাওয়া উচিত নয়। ঠান্ডা জিনিস খেলে এই সময়ে ঠান্ডা লাগে। তাপমাত্রার পরিবর্তনের কারণে শরীর খারাপ হয়। স্বাস্থ্যের ক্ষতি হয় এবং জ্বর, সর্দি কাশি লেগে থাকে সকলের।

  • স্নান করবেন না

গরমকালে ঠান্ডা জলে স্নান করা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তবে রোদ্দুর থেকে এসে ঘাম গায়ে কখনোই ঠান্ডা জলে স্নান করবেন না। এতে শরীর আপনার আরোও খারাপ হয়ে যাবে। তাপমাত্রার পরিবর্তন হওয়ার কারণে জ্বর হওয়ার সম্ভাবনা থাকবে। তাই আগেই সাবধান হোন।

  • এসি বা কুলারের সামনে থাকবেন না

রোদ থেকে এসে কখনোই এসি বা কুলারের সামনে থাকবেন না। এটি কিন্তু খুব ভুল। এতে আপনার সর্দি-কাশি, অ্যালার্জির মতো নানান সমস্যা হতে পারে। তাই বেশি সূর্যের আলোতে থাকা এড়িয়ে চলুন।

  • ভারী বা ভাজা খাবার খাবেন না

প্রচন্ড গরমে এমনিতেও আমরা ভাজা খাবার বা কোনও ভারী খাবার খাই না। তাহলে হজমের নানান সমস্যা দেখা দেয়। তাই গরমকালে কিন্তু আপনি রোদ থেকে ঘুরে এসে কখনোই ভারী খাবার খাবেন না। এই সময় হালকা খাবার খান। যেমন- ফল, সবজি ইত্যাদি খাবেন। এতে আপনার হজম শক্তিও বাড়বে। সেই সঙ্গে শরীরও সুস্থ থাকবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+