আপনিও কি শীতকালে স্নানের সময় এই ভুলগুলি করছেন? বাড়তে পারে খুশকির সমস্যা
প্রত্যেকটি ব্যক্তির নিত্যদিন স্নান করা উচিত। অনেকেই কিন্তু গরমকালে ভালোভাবে স্নান করলেও শীতকালে অনেকদিন স্নান করেন না। যা কিন্তু স্বাস্থ্যের জন্য একদমই ভালো নয়। এতে শরীর থেকে ব্যাকটেরিয়া কিন্তু দূর হয় না।
সেই সঙ্গে ঘন ঘন স্নান করাও কিন্তু ভালো নয়। এতে ত্বক শুকিয়ে যেতে থাকে। সেই সঙ্গে সারা শরীর চুলকায়। নিত্যদিন শীতকালে স্নান করা খুব ভালো। তবে শীতকালে স্নান করার সময় এই ভুলগুলি করলে আপনারা কিন্তু মাথায় খুশকি হতে পারে। জানুন কোন কোন ভুল এড়িয়ে চলবেন।

- এই সাবান ব্যবহার করবেন না
অনেকেই অ্যান্টিব্টেরিয়াল সাবান ব্যবহার করেন। ভাবেন এতে ব্যাকটেরিয়া মরে যাবে। তবে ভালো ধরনেরও ব্যাকটেরিয়া কিন্তু শরীরে থাকে। আর যা কিন্তু খারাপ ব্যাকটেরিয়ার সঙ্গে এসে ত্বকে প্রবেশ করে। এই সাবান দেওয়ার জন্য ত্বক শুকিয়ে যেতে থাকে। তেল, সাবান ক্লিনজার না দিলে চুল এমনিতেই নষ্ট হয়ে যায়। সেই সঙ্গে খুশকির সৃষ্টি হয়। তাই খুব গন্ধ যুক্ত সাবান কখনোই ব্যবহার করবেন না।
- তোয়ালে পরিষ্কার রাখুন
নোংরা তোয়ালে, নখ ইত্যাদি থেকে আপনার মাথায় খুশকি হতে পারে। তাই অন্তত একদিন হলেও আপনার বাড়ির স্নানের তোয়ালে উষ্ণ গরম জলে কেঁচে নিন এবং তার ভালোভাবে রোদে শুকিয়ে নিন। তারপরেই কিন্তু ব্যবহার করুন। যখন আপনি তোয়ালে মাথায় মুছবেন তখন অবশ্যই বারবার তোয়ালে ঝেড়ে নিন। এতে যে নোংরা থাকে বা ব্যাকটেরিয়া থাকে তা কিন্তু বেরিয়ে যায়। না হলে তা গরমকালে ধুয়ে ফেলুন।
- গরম জলে বেশি স্নান করবেন না
শীতকালে সকলেই প্রায় গরম জলে স্নান করেন। তবে বেশি গরম জলে করবেন না। হালকা গরম জলে স্নান করার চেষ্টা করুন। না হলে আপনার ত্বকের নানান ক্ষতি হতে পারে।
- লুফা
লুফা স্ক্রাবিংয়ের এর জন্য সব থেকে ভালো। তবে ব্যাকটেরিয়া লেগে থাকার ঝুঁকিও কিন্তু এতে সব থেকে বেশি। তবে পাঁচ মিনিটের জন্য ব্লীচে ভিজিয়ে রেখে আপনার লুফা পরিষ্কার করতে হবে। তারপর তা ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। প্রতি দু-তিন মাস অন্তর অন্তর একবার করে হলেও লুফা পরিবর্তন করুন। লুফা ভালোভাবে শুকিয়ে তবেই কিন্তু দ্বিতীয় বার ব্যবহার করবেন। শীতকালে এই টিপসগুলি মানলে তবেই আপনি খুশকির হাত থেকে রক্ষা পাবেন।












Click it and Unblock the Notifications