Durga Puja 2023: দুর্গাপুজোর উপোসের সময়ে ভুলেও এই কাজগুলি করবেন না, বাড়বে ওজন!
প্রতি বছর সকলে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন দেবী দুর্গার জন্য। কারণ দুর্গাপুজো হিন্দুদের সবথেকে বড় উৎসব। অনেক আগে থেকেই সকলে নিজেকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে চান। এই সময়ের অনেক আগে থেকেই অনেকে লাস্যময়ী ফিগার ধরে রাখার জন্য ডায়েটও করেন।
তবে এই পুজোর সময় এমন কোন ভুল করবেন না যাতে আপনি প্রচন্ড পরিমাণে মোটা হয়ে যান বা ওজন হু হু করে বাড়তে থাকে। আবার শরীর খারাপ হতে পারে। সেদিকেও নজর রাখতে হবে আপনাকে। দেখুন দুর্গাপুজোর সময়ে কোন কোন ভুল একদমই করবেন না আপনি।

- খাওয়া দাওয়া করবেন
যদি আপনি পুজোর সময় আপনার ওজন বাড়াতে না চান তাহলে এই সময় খাওয়া-দাওয়ার মধ্যে থাকার চেষ্টা করবেন। যদি আপনি উপোস করেন তাহলে শরীরে যাতে পুষ্টির ঘাটতি না হয় সেদিকেও দেখবেন। কারণ এটি হলে আপনার শরীর ক্রমশ দুর্বল হয়ে পড়বে। শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। বিপাকে নানান সমস্যার সৃষ্টি হবে। সেই সঙ্গে ওজন হু হু করে বাড়তে থাকবে। এসময় ফল, দুধ, দই ইত্যাদি খাওয়ার চেষ্টা করবেন। এগুলি খেলে আপনার ওজন বাড়বে না। শরীরে থাকবে সুস্থ।
- তেলের ও ভাজা খাবার খাবেন না
দূর্গাপুজোর সময় যদি আপনি আপনার শরীরকে সুস্থ রাখতে চান তাহলে কখনোই তেল এবং ঘি জাতীয় খাবার বেশি খাবেন না। এগুলি খেলে আপনার শরীরে ক্যালোরি যে শুধু বাড়বে বা ওজন বাড়বে তা কিন্তু নয়। গ্যাস অম্বল হওয়ার সমস্যাও থাকবে। আর তাছাড়া ভাজা খাবার খেলে আপনার হৃদরোগের ঝুঁকি খুব বাড়তে থাকবে। তাই আপনি ভাজা এবং তেলের জিনিস খাওয়া এড়িয়ে চলারই চেষ্টা করবেন।

- চিনি জাতীয় খাবার খাবেন না
দূর্গাপুজোর সময়ে অনেকেই তেল, ঘি ছাড়া খাবার খেতে পারেন না। তাতে তাদের ওজন ক্রমশ বাড়তে থাকে, শুধু তাই নয় অনেকে আবার এর পাশাপাশি মিষ্টি জাতীয় খাবারও প্রচুর খান। মিষ্টিতে প্রচুর পরিমাণে চিনি থাকে, আর চিনি খেলে আপনার শরীর কিন্তু খারাপ হবে। রক্তে শর্করার মাত্রা বাড়তে পারে। সেই সঙ্গে অতিরিক্ত ক্যালোরি হয়ে যাবার কারণে ওজনও বাড়বে,।
- জল খাবেন বেশি করে
এসময় আপনার শরীর যাতে ডিটক্স না হয় সেদিকে লক্ষ্য রাখবেন অর্থাৎ প্রচুর পরিমাণে জল খাবেন। জল খেলে আপনার শরীর জলশূন্য হবে না, না হলে আপনার মাথাব্যথা হবে, দুর্বল লাগবে, কোষ্ঠকাঠিন্যের সমস্যা হবে। আর শরীর থেকে টক্সিন বেরোবে। যা আপনার ওজন বাড়াতে সাহায্য করে।












Click it and Unblock the Notifications