ওজন কমাবার জন্য ঠান্ডা না গরম জল খাবেন আপনি? জানেন
আমরা সকলেই প্রায় এটাই জানি যে ঠান্ডা জল খেলে নাকি হু হু করে ওজন বাড়ে, এই প্রবাদ কি আদৌ সত্যি নাকি মিথ্যে? যা নিয়ে অনেকরই অনেক মতবাদ রয়েছে। জল ছাড়া কোনও মানুষ প্রায় বাঁচতে পারেন না। এটাও অনেকেই বলে থাকেন, প্রত্যেকটি মানুষেরই ওজন কমাবার জন্য প্রচুর পরিমাণে জল খাওয়া দরকার। জল যদি পর্যাপ্ত পরিমাণে খাওয়া না হয় তাহলে কিন্তু এমনিতেই শরীর ডিহাইড্রেট হয়ে যায়, ত্বক শুকিয়ে যায়।
প্রচুর পরিমাণে জল খেলে আপনার পেট ও কিন্তু অনেকক্ষণ ভর্তি থাকবে। আবার অনেকেই মনে করেন, গরম জল খেলে নাকি পেটের চর্বি কমে, এমন কি ওজনও নাকি কমতে থাকে, এটা কি আদৌ ঠিক?

ঠান্ডা জলের থেকেও গরম জলের স্বাস্থ্য উপকারিতা কিন্তু অনেক রয়েছে, ওজন কমাবার ক্ষেত্রে জল খাওয়া খুব দরকার। আপনি ওজন কমাতে চান প্রচুর পরিমাণে জল খাবেন, তাহলে কিন্তু আপনি দ্রুত রোগা হবেন। গরম জল খেলে শরীরের চর্বি কমতে থাকে, দ্রুত ওজন কমাতে আপনি গরম জলের সঙ্গে লেবু, মধু মিশিয়ে খালি পেটে খেতে পারেন।
ওয়াশিংটন ইউনিভার্সিটি কিছু বিশেষজ্ঞদের থেকে জানা গেছে, গরম জলের থেকে ঠান্ডা জল খেলে নাকি বেশি তাড়াতাড়ি ক্যালোরি পোড়ে, ওজনও কমে হু হু করে।
ঠান্ডা জল শুধুমাত্র ওজন কমাতে সাহায্য করে, তা কিন্তু নয়। এতে আপনি ক্যালোরির পরিমাণ কমাতে গেলে আপনাকে প্রচুর পরিমাণে ব্যায়াম করতে হবে। ডায়েট করতে হবে, ওজন কমানোর জন্য আপনার শরীরের দিকে বিশেষ যত্ন নিতে হবে। আবার অনেক সময় ঠান্ডা জল খেলে হজমের সমস্যা হতে পারে। তাই আপনাকে প্রচুর পরিমাণে হাঁটাহাঁটি করতে হবে। ব্যায়াম করতে হবে, ফাইবার সমৃদ্ধ খাবার খেতে হবে।
কিন্তু ঠান্ডা জলের কারণে গলা ব্যাথা হয় অনেকের, এই সময় ঠান্ডা জল খেলে আপনার ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আগেই সতর্ক হোন।












Click it and Unblock the Notifications