New Mom: আপনি কি সদ্য মা হয়েছেন, তাহলে ডায়েটে যোগ করুন এই খাদ্যগুলি
New Mom: এমন অনেক মহিলারাই আছেন যারা সদ্য মা হয়েছেন, তাদের কিন্তু শরীরে সঠিক প্রোটিন, ভিটামিনের দরকার। সন্তানকে বুকের দুধ খাওয়াতে গিয়ে প্রয়োজন বিপুল পরিমাণ ক্যালরিও। সঙ্গে নিজেদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে নতুন মায়েদের।
যারা সদ্য মা হয়েছেন তাদের কিন্তু অনেকের দায়িত্ব সন্তানের পাশাপাশি নিজেদেরও খেয়াল রাখার। শরীরকে সুস্থ ও ফিট রাখার জন্য পুষ্টিকর খাবার খাওয়ার দরকার। সেই সঙ্গে প্রয়োজন শারীরিক ও মানসিকভাবে আপনাকে ভালো থাকতে হবে। তাই যদি আপনি নিজেকে সুস্থ রাখতে চান তাহলে নিত্যদিন আপনাকে এই খাবারগুলি খেতে হবে। এতে আপনার শরীরে ঢুকবে পুষ্টিগুনও।

- বাদামের লাড্ডু বা বাদাম বীজ
বাদামের লাড্ডু বা বীজ আপনি খেতে পারেন, এগুলি খাওয়ার স্বাস্থ্যের জন্য খুব ভালো। যেহেতু আপনি আপনার শিশুকে স্তন পান করাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার শরীরে এই খাদ্য গুলির দরকার। এতে রয়েছে অনেক পুষ্টিগুণও। সেই সঙ্গে মেথি বীজ ঘি, শুকনো ফল এগুলিও এটি আপনার প্রোটিনের ঘাটতি।
- খিচুড়ি
ভাত, মসুর, ডাল দিয়ে মুসুর ডাল দিয়ে তৈরি খিচুড়ি আপনার শরীরের জন্য খুব ভালো। এটি খেলে আপনার হজম খুব তাড়াতাড়ি হবে। এতে যদি পারেন সামান্য জিরে এবং হিং দিতে খেতে পারেন। এতে আপনার পরিপাকতন্ত্রও খুব ভালো থাকবে, শরীর থাকবে সুস্থ।
- মেথি বা মৌরির চা
যেহেতু শিশুকে স্তন পান করান তাই আপনার শরীর সবসময় সুস্থ রাখতে হবে। যেই খাবারগুলি আপনার দুধের উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করে তেমন খাবার খাদ্য তালিকায় রাখতে হবে। সেদিকে দেখতে হবে আপনাকে। শরীর যাতে ডিহাইড্রেড না হয় তাই আপনাকে মেথি বা মৌরির চা খেতে হবে।
- ড্রাই ফুরুটস
বাদাম, আখরোট, কাজু, খেজুর-সহ শুকনো ফল খাদ্য তালিকায় রাখুন। এগুলি খাওয়ার স্বাস্থ্যের জন্য খুব ভালো। এগুলি আপনার পরিপাকতন্ত্রকে খুব ভালো রাখবে। শরীরও ভালো রাখবে। সেই সঙ্গে আপনার শরীরের শক্তি যোগাবে প্রচুর। এতে প্রোটিন, ভিটামিন পাবেন।

- আদা জাতীয় খাবার
যেকোনোও রান্নায় আদা দিয়ে খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এটি শরীরের জন্য যেমন ভালো, আপনি যখন শাকসবজি রান্না করবেন তখন কিন্তু আদা দিয়ে খেতে পারেন। আদা খেলে আপনার শরীরে বড় কোনও রোগ অ্যাটাক করতে পারবে না, রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়বে।
- মাংস
মাংস খাওয়া স্বাস্থ্যের জন্য এমনিতেই ভালো, এটি খেলে আপনার প্রোটিনের ঘাটতি মিটবে। শুধু তাই নয়, মাতৃদুগ্ধ বৃদ্ধির জন্য দরকার প্রচুর পরিমাণে প্রোটিন, আয়রন। তাই আপনি ডায়েটে মাংস রাখতে পারেন রোজ।
- বেরিজ ফল
সদ্য মা হওয়ার পর আপনি রোজ খাদ্য তালিকায় রাখুন বেরিজ ফল। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। এটি খেতে যেমন সুস্বাদু, তেমনই আপনার শরীরের জন্য খুব ভালো এটি। এটি খেলে আপনার ত্বকও ভালো থাকবে।












Click it and Unblock the Notifications