Male Infertility: নিজেরাই করছেন নিজেদের ক্ষতি! জানেন পুরুষের বন্ধ্যাত্বের আসল কারণগুলি সম্পর্কে
বর্তমানে বেড়ে চলেছে পুরুষের বন্ধ্যাত্ব, এটি হলে স্বামী-স্ত্রীর অর্থাৎ দাম্পত্য জীবনে নানান অসুবিধার সম্মুখীন হতে হয় সকলকে। ইন্ডিয়ান সোসাইটি অফ অ্যাসিস্ট্যান্ট রিপ্রোডাকশন অনুসারে, ভারতে ২৭.০৫ মিলিয়ন পুরুষ ও মহিলা এখনো পর্যন্ত বন্ধ্যাত্ব অবস্থায় রয়েছেন। এখনো কিন্তু বন্ধ্যাত্বের কারণে মহিলাদের দোষারোপ করা হয়, বেশিরভাগ মানুষই কিন্তু বন্ধ্যাত্বের কারণেই মহিলাদেরই দায়ী করে। তবে সন্তান জন্ম দিতে গেলে স্বামী-স্ত্রী উভয়েরই সুস্থ থাকা খুব দরকার।
সমীক্ষায় জানা গেছে, অনেক সময় পুরুষ ফ্যাক্টরের কারণেও কিন্তু অনেক ৪০ থেকে ৫০ শতাংশ মহিলা গর্ভধারণ করতে পারেন না, পুরুষ বন্ধ্যাত্বের জন্য সবচেয়ে বেশি দায়ী কোন বিষয়গুলি জানেন আপনি।

- ধূমপান করা
যে সকল ব্যক্তি প্রচন্ড পরিমানে ধূমপান করেন অর্থাৎ পুরুষেরা সকলেই প্রচুর পরিমাণে সিগারেট খেয়ে থাকেন, এটি কিন্তু স্বাস্থ্যের জন্য প্রচন্ড ক্ষতিকর প্রভাব ফেলে অর্থাৎ ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা ক্রমশ বাড়ে। দ্রুত কমবে শুক্রানু উৎপাদন, তাই তারা শারীরিক সম্পর্কের সময় অনেক সময় দুর্বল হয়ে পড়েন।
- মদ খাওয়া
আবার শুধু ধূমপান করলেই পুরুষ বন্ধ্যাত্ব হয় তা কিন্তু নয়। যদি কোনও পুরুষ অত্যাধিক পরিমাণে মদ খান তাহলে তার শরীরের টেস্টোস্টেরনের মাত্রা ক্রমশ কমতে থাকে। সেই সঙ্গে শুক্রানু উৎপাদনও কমে। তাই তাছাড়াও অনেকে লেবুর রস বা জলের সঙ্গে মদ খান এটিও স্বাস্থ্যের জন্য খুব খারাপ। এগুলি করলে আপনার শরীর খারাপ হওয়ার পাশাপাশি বন্ধ্যাত্ব হতে পারে। তাই আগে থেকেই সচেতন হন।
- খাদ্যাবাসের পরিবর্তন
শুধু খাওয়া-দাওয়া সঠিক সময় না করলে, শরীরে প্রচন্ড পরিমাণে মেদ জমলে, আবার অস্বাস্থ্যকর খাবার খেলে বা বেশই পরিমাণে খাওয়া-দাওয়া করলেও কিন্তু বন্ধ্যাতের সমস্যা সৃষ্টি হয়। তাই বলা হয় অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ শাক-সবজি, ফল ইত্যাদি খাওয়া উচিত, পুরুষদের প্রচুর পরিমাণে বাদাম খাওয়া উচিত।
- মানসিক চাপ কমান
প্রত্যেকেরই কিন্তু কমবেশি মানসিক চাপ থাকে, আর এই মানসিক চাপ কিন্তু একটি বড় রোগ। এই মানসিক চাপ হলে স্ট্রেস হরমোনের ভারসাম্যহীনতা সৃষ্টি হতে পারে। আর যে কারণে শুক্রাণু সঠিকভাবে উৎপাদন হবে না। তাই মানসিক চাপ কমাতে হবে। মানসিক চাপ সরাসরি প্রভাব ফেলে পুরুষের যৌনশক্তির ওপর, যৌন সম্পর্কের আগ্রহ কমতে থাকে। আর যে কারণে অনেক সময় দাম্পত্য জীবনে নানান অসুবিধার সম্মুখীন হতে হয়।
- দৈনন্দিন জীবনযাপন ওপর নজর দিন
সমীক্ষায় দেখা গেছে, পুরুষ বন্ধুত্বের পেছনে প্রথম এবং প্রধান দায়ী কিন্তু খাদ্যাভ্যাস। তাই আপনাদের সঠিক খাদ্য খেতে হবে, মদ খাওয়া এড়িয়ে চলতে হবে, দৈনন্দিন জীবনযাপন সঠিকভাবে করতে হবে। তবে এই সমস্যা থেকে বের হতে পারবেন।
- ওষুধ খাওয়ার আগে দেখে নিন
অনেকেই পুরুষরাই কিন্তু মানসিক চাপ বাড়ার কারণে নানা ধরনের ওষুধ খাচ্ছেন, আর সেই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াতেও কিন্তু অনেক সময় শরীর খারাপ হচ্ছে। নতুন কোনও ওষুধ খাওয়ার আগে পার্শ্বপ্রতিক্রিয়া জেনে খাবেন, না হলে যৌনতায় আগ্রহ কমতে পারে আপনারও।












Click it and Unblock the Notifications