Benefits of Cardamom: এলাচই আপনার শরীরের নানান রোগ সারাতে পারে! জানুন এর উপকারিতা সম্পর্কে
আমরা রান্নার স্বাদ আরোও বাড়াবার জন্য এলাচ দিয়ে থাকি, এলাচ আমরা মশলা হিসাবে ব্যবহার করে থাকি। এলাচ খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এলাচ শুধু যে স্বাদ বাড়ায়, তা কিন্তু নয়। এটিতে রয়েছ অনেক উপকারও।
পোলাও, বিরিয়ানি, হালুয়াতে এলাচ লাগেই। এতে আছে পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট। এটি খেলে আপনার শরীরে অনেক কিছুর ঘাটতে মিটবে। শরীর থাকবে সুস্থ। এলাচের উপকারিতা সম্পর্কে আপনি কি জানেন।

- হজম শক্তি বাড়বে
যদি আপনি হজম শক্তিকে আরও বাড়াতে চান, তাহলে রোয একটা করে হলেও ছোট এলাচ খান, এর রস যখন আপনার পেটে যাবে তখন আপনার গ্যাস, অম্বলের সমস্যা কমবে। হজম খুব ভালো হবে। এতে আপনার পেট ফোলা থেকে পেট ফাঁপা কমবে।
- কেন খাবেন এলাচ
ছোট এলাচ মাউথ ফ্রেশনার হিসেবেও ব্যবহৃত হয়। এলাচ চিবিয়ে খেলে আপনার মুখের যদি কোনও দুর্গন্ধ থাকে সেটি বেরোবে না। শুধু তাই নয় আপনার মুখ খুব ফ্রেশ থাকবে। শরীরও থাকবে সুস্থ।
- রক্ত সঞ্চালন ভালো হবে
যদি আপনি আপনার রক্ত সঞ্চালন আরোও ভালো করতে চান, তাহলে নিত্যদিন ছোট এলাচ খেতে পারেন। এটি খেলে আপনার শরীরের রক্ত সঞ্চালন ভালো হবে। হার্ট ভালো থাকবে। হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে। যদি কোলেস্টেরল মাত্রা নিয়ন্ত্রণে রাখতে চান তাহলেও এলাচ খেতে পারেন।
- শরীর ডিটক্স থাকবে
শরীরকে ডিটক্স রাখতে আমাদের যেমন জল খাওয়া দরকার, ঠিক তেমন এলাচও আমরা খেলে আপনাদের শরীর ডিটক্স থাকবে। আপনার কিডনি ভালো থাকবে। কোন রোগ আপনার হবে না। কিডনিতে পাথর পর্যন্ত হবে না। নানারকম উপকারিতা রয়েছে এলাচে, আপনি যদি নিত্যদিন একটি করে এলাচ খান আপনার শরীর থাকবে খুব ভালো।
- ত্বক ভালো থাকবে
এলাচে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। যদি আপনি ত্বকের সমস্যায় ভোগেন তাহলে এলাচ খেতে পারেন। কারণ ভিটামিন সি রক্তসঞ্চালন প্রক্রিয়াকে উন্নত করে। যদি ত্বকে কালো ছোপ ছোপ দাগ থাকলে, তা দূর করতে এলাচের জুড়ি মেলা ভার।












Click it and Unblock the Notifications