Broccoli Benefits: শীতকালে বাজারে ভিড় বাড়ছে ব্রকলির, কতটা পুষ্টিগুনে ভরপুর এই সবজি?

Broccoli Benefits: শীতের আমেজ কিন্তু প্রায় পরতে শুরু করে দিয়েছে, আর এসময়ে ফুলকপি বাঁধাকপির সঙ্গে কিন্তু দেখা মেলে আরেকটি সবজির, এই সবজি অনেকে খান আবার অনেকে খান না, মানে ব্রকলির কথা বলছি।

ব্রকলিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন ই, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়ামের মতন যোগ্য। এটি খেলে স্বাস্থ্যের জন্য খুব ভালো। যদি আপনি এটি রোজ খেতে পারেন তাহলে আপনার শরীর কিন্তু ভালো থাকবে, দেখুন স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে।

Broccoli Benefits

  • ক্যানসারের ঝুঁকি কমবে

ব্রকলিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, এটি খেলে আপনার কোষে ফ্রি র্যা ডিকেল থাকলে তার হাত থেকে মুক্তি পাবেন। এমনকি ক্যানসার, হৃদরোগের ঝুঁকি কমাতেও ব্রকলির জুড়ি মেলা ভার, শীতকালে আপনি এটি খেতে পারেন।

  • হজমশক্তি বাড়াতে সাহায্য করে

যদি আপনি হজম শক্তি আরোও বাড়াতে চান তাহলে নিত্যদিন ব্রকলি খান, ব্রকলিতে প্রচুর পরিমাণে ফাইবার থেকে আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমবে। এমনকি আপনার অন্ত্র ভালো থাকবে, শরীর সুস্থ রাখতে ব্রকলি খাওয়া সকলেরই খুব দরকার।

  • বাতের ব্যথা থেকে মুক্তি

ব্রকলিতে সালফোরামেন নামক এক প্রকার যৌগ থাকে, এটি হচ্ছে প্রদাহ বিরোধী। তাই নিত্যদিন এটি খেলে আপনার আর্থ্রাইটিস বা শরীরের কোনও ব্যথা থাকলে তা থেকে মুক্তি পাবেন। এমনকি গাটে গাটে ব্যাথা থেকে মুক্তি দেবে।

  • রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে

যদি আপনি রোগ প্রতিরোধের ক্ষমতাকে বাড়াতে চান তাহলে নিত্যদিন ব্রকলি খান, ব্রকলিতে প্রচুর পরিমাণে ভিটামিন ই, ভিটামিন সি থাকে। এমনকি মৌসুমী রোগ থেকেও যদি আপনি মুক্তি পেতে পারবেন।

  • হার্ট ভালো থাকবে

হার্ট ভালো রাখতে রোজ ব্রকলি খান, এতে প্রচুর পরিমাণে ফাইবার, পটাশিয়াম, সালফোরামেন থাকে, এটি হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। এমনকি কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

  • মস্তিষ্ক ভালো রাখে

মস্তিষ্ক ভালো রাখতে নিত্যদিন ব্রকলি খাওয়া খুব দরকার, এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তাই আপনার মানসিক চাপ কমবে, এটি খেলে তাছাড়া অ্যালঝাইমার রোগ ও ডিমেনশিয়া কমাতে সাহায্য করে ব্রকলি।

  • ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে

যদি আপনি ডায়েট করেন বা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে নিত্যদিন খান ব্রকলি। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। তবে ক্যালরির পরিমাণ খুব কম। তাই ওজন নিয়ন্ত্রণ রাখতে এটি খুবই সাহায্য করে। অস্টিওপোরোসিস রোগের ঝুকি কমাতে আপনিও খেতে পারেন ব্রকলি।

  • চোখ ভালো রাখে

ব্রকলিতে প্রচুর পরিমাণে লুটেইন থাকে, এটি খেলে আপনার চোখ ভালো থাকবে। চোখের ছানি পড়া থেকে রক্ষা পাবেন, তাছাড়া এতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। ফ্রি র্যা ডিকেলের বিরুদ্ধে সাহায্য করবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+