Health benefits of banana: সুস্থ থাকতে রোজ কলা খান, জানুন এই ফলের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে
যেকোনোও শুভ কাজে আমরা কিন্তু কলা ব্যবহার করে থাকি। শুধু তাই নয়, প্রত্যেকের ব্রেকফাস্ট টেবিলে এই মিষ্টি ফলের দেখা মেলে। পাউরুটিতে কলা থেকে কর্ণফ্লেক্সের সঙ্গে কলা খেতে সকলেই খুব ভালোবাসেন।
এই ফলে রয়েছে অনেক উপকার, বারো মাসই কিন্তু কলা বাজারে কিনতে পাওয়া যায়। কলা খাওয়ার উপকারিতা সম্পর্কে আপনি কি জানেন।

রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে
কলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, একটি মাঝারি সাইজের কলায় ৪৪২ মিলিগ্রাম পটাশিয়াম থাকে। এই কলা খেলে আপনার হার্ট খুব ভালো থাকবে। এতে প্রোটিন থাকায় রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। সেই সঙ্গে আপনার সোডিয়ামের মাত্রা ওশরীরে ঠিক থাকতে সাহায্য করবে এই কলা।
কিডনি ভালো থাকবে
চিকিৎসকেরা বলছেন, যে ব্যক্তি নিত্যদিন কলা খান তার স্ট্রোকের ঝুঁকি অনেকটাই কম। আবার আপনার হাড় মজবুত থাকবে। শুধু তাই নয়, পেশি আরোও শক্তিশালী রাখতে আপনি নিত্যদিন কলা খেতে পারেন। যাদের কিডনিতে সমস্যা রয়েছে বা কিডনিতে পাথর হয়েছে তারা কিন্তু কলা খেতে পারেন। এতে পটাশিয়াম থাকায় কিডনি আপনার আরও ভালো থাকবে।
কোলেস্টেরলের মাত্রা কমবে
কলাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, একটি পাকা কলাতে তিন গ্রাম ফাইবার থাকে। এই ফাইবার সমৃদ্ধ খাবার খেলে আপনার কোলেস্টেরলের মাত্রা শরীরে নিয়ন্ত্রণে থাকবে। রক্তচাপের মাত্রা অনেক কমবে। সেই সঙ্গে প্রদাহ কমাতেও সাহায্য করে এই কলা।
ওজন কমাবে এই ফল
কলাতে প্রচুর পরিমাণে স্টার্চ থাকায় রক্তের শর্করার মাত্রা কমাতে সক্ষম এই কলা। তাছাড়াও ফাইবার থাকায় ওজন নিয়ন্ত্রণে রাখবে এই ফল।
হজমের সমস্যা দূর হবে
কলা হল প্রোবায়োটিকের একটি উৎস। তাছাড়াও কলায় প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে। যদি আপনার খাবার হজম করতে অসুবিধা হয় বা হজমের সমস্যা থাকে তাহলে আপনি নিত্যদিন কলা খেতে পারেন। এটি আপনার অন্ত্রকে ভালো রাখবে। যাদের ডায়রিয়া হয় তারাও কিন্তু কিন্তু কলা খেতে পারেন। মূলত মূত্রনালীকে ভালো রাখতে কলার জুড়ি মেলা ভার। অ্যালার্জি, সর্দি-কাশি এবং যেকোনো ভাইরাস জনিত ফ্লুক কমাতে কলার জুড়ি মেলা ভার।

সুগার রোগীরা কি কলা খেতে পারবেন?
কলাতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে, তাই ডায়াবেটিস আক্রান্ত রোগীরা বেশি পরিমাণে কলা খেতে পারবেন না, তাই সকালে ব্রেকফাস্ট আপনি অর্ধেক কলা খেতে পারেন। একটি মাঝারি সাইজের কলায় ২৭ গ্রাম কার্বোহাইড্রেট থাকে।
রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে
কলায় রয়েছে অনেক পুষ্টিগুণ , এইও ফলে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, ভিটামিন সি থাকায় এটি আপনার বিপাককে উন্নত করতে সাহায্য করবে। সেইসঙ্গে প্রেগন্যান্ট মহিলারা রোজ কলা খেতে পারেন। এতে তাদের রোগ প্রতিরোধের ক্ষমতা অনেকটাই বাড়বে।
ব্লাডসুগার নিয়ন্ত্রণে রাখবে
কলায় প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে, তাই ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে কলার জুড়ি মেলা ভার, একটি কলাতে ৮ গ্রাম ম্যাগনেসিয়াম থাকে। এটি আপনার হাড়কেও খুব মজবুত রাখবে।
ক্যানসার রোগের ঝুঁকি কমবে
যদি আপনি নিত্যদিন কলা খান তাহলে আপনার দৃষ্টিশক্তি আরোও বাড়বে। ক্যানসার রোগের ঝুঁকি কমবে। কারণ কলায় প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে।












Click it and Unblock the Notifications