শীতকালে ভোর হলেই আউটডোরে ব্যায়াম করতে বা দৌড়াতে বেরোচ্ছেন, ঠিক করছেন তো?
শরীর সুস্থ রাখতে ব্যায়াম করা বা নিত্যদিন হাঁটা কিন্তু খুব দরকার, তা আমরা সকলেই জানি। তবে আবহাওয়ার পরিবর্তনের কারণেই অনেকেই কিন্তু ঘরের বাইরে বেরোতে চান না। অনেকেই ঠান্ডার অজুহাত দিয়ে ঘরে ব্যায়াম করা বন্ধ করে দেন কিংবা হাঁটতে যাওয়া বন্ধ করে দেন। অর্থাৎ তাদের কিন্তু শারীরিক কার্যকলাপ অনেক কম হয়।
আর শীতকালে যদি আপনি ঘরের ভেতর ব্যায়াম করেন তাহলে উপকার পাবেন ঠিকই। তবে তার থেকে বেশি উপকার পাবেন। যদি ঘরের বাইরে করেন। শরীর সুস্থ রাখতে চান, তাহলে শীতকালে অবশ্যই আউটডোর ব্যায়াম করুন অর্থাৎ ঘরের বাইরে গিয়ে আপনি দৌড়াতে কিংবা ব্যায়াম করুন।

এতে দেখবেন আপনার শরীর সুস্থ থাকবে। ঠান্ডা আবহাওয়ায় দৌড়ালে আপনার ফিটনেস লেভেল ক্রমশই বাড়তে থাকবে। জানুন শীতকালে আউটডোর ব্যায়াম করলে কিংবা হাঁটলে, দৌড়ালে শরীরে কী কী উপকার পাওয়া যায়।
- হার্ট ভালো থাকে
শীতকালে যদি আপনি রোজ সকালবেলা হাঁটেন বা দৌড়ান তাহলে হার্টের উপর চাপ কম পড়ে। একারণে আপনার শরীর ঠান্ডা থাকবে। হার্ট কিন্তু খুব ভালো কাজ করবে। হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক কমবে। হার্টে অক্সিজেন সরাবরাহ সব থেকে ভালো হবে।
- ফোলাভাব কমবে
ঠান্ডায় যদি আপনি দৌড়ান, তাহলে শরীরের ফোলা ভাব কমে। এতে আপনার রক্তনালীগুলো সংকুচিত হবে। শরীরে ফোলাভাব খুব সহজেই কমে যাবে। দৌড়ানোর পর শরীর গরম হতে থাকে। যে কারণে রক্ত প্রবাহ ভালোভাবে হতে থাকে।
- ওজন নিয়ন্ত্রণে থাকে
আপনি ওজন নিয়ন্ত্রণে রাখতে চান, তাহলে অবশ্যই শীতকালে দৌড়বেন কিংবা হাঁটবেন। এতে কিন্তু খুব ভালোভাবে আপনি উপকার পাবেন। ২০১৪ সালে ইউনেস ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের একটি গবেষণায় দেখা গেছে, যারা একমাস ঠান্ডা তাপমাত্রায় হেঁটেছেন কিংবা দৌড়েছেন তাদের কিন্তু শরীরে কোনও ক্যালোরি নেই। তাদের শরীর কিন্তু খুব গরম ছিল। শরীর কিন্তু একদমই ফিট ছিল।
- স্ট্যামিনা বাড়বে
যদি আপনি স্ট্যামিনা বাড়াতে চান অবশ্যই শীতকালে দৌড়ান। ঠান্ডায় হাঁটলে আপনি শ্বাস প্রশ্বাস ভালোভাবে নিতে পারবেন। অক্সিজেনের মাত্রা আপনার শরীরে বাড়তে থাকবে।
কী কী সতর্কতা অবলম্বন করবেন
- এই পোশাক পরবেন
শীতকালে যদি আপনি বাইরে হাঁটতে যান কিংবা দৌড়ান তবে অবশ্যই কিন্তু এই সতর্কগুলো অবলম্বন করবেন। যেমন ঠান্ডার কারণে তেমন পোশাক পরে যাবেন ,শরীরের তাপমাত্রা বেড়ে আপনি ঘেমে যেতে পারেন। ঠিক তেমনি পোশাক পরবেন। নিজেকে কিন্তু খুব ভারী পোশাকে ঢেকে রাখবেন। একারণে এতে দৌড়ানোর পর আপনার শরীরে কষ্ট হতে পারে।
- হাত, পা ঢাকা পোশাক পরবেন
তবে প্রচন্ড ঠান্ডায় হাত, পা ঢেকে হাঁটতে বা ব্যায়াম করতে যেতে একদম ভুলবে না। খোলা রেখে কখনোই বাইরে বেরোবেন না। এতে আপনার ঠান্ডা লেগে যাবে। তাই আগেই সাবধান হোন আপনি।
- জল খাবেন
যখন আপনি হাঁটবেন কিংবা ব্যায়াম বা দৌড়ান অবশ্যই শরীরকে হাইড্রেট রাখার চেষ্টা করুন। হাঁটতে যাওয়ার আগে বাড়ি থেকে প্রচুর জল নিয়ে যান। ব্যায়াম করার মাঝে মধ্যে একটু জিরিয়ে নিয়ে জল খাওয়ার চেষ্টা করুন।
- বড় রোগের ঝুঁকি কমবে
শীতকালে দৌড়ালে কেবল স্বাস্থ্যের উন্নতি হয় না। এটি শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। এমনকি এতে আপনার বড় রোগের ঝুঁকিও কমবে। তবে আপনি যদি অন্য কোনও রোগে আক্রান্ত থাকেন, তাহলে শীতকালে বাইরে হাঁটবেন কিনা দৌড়বেন তা একবার চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই করবেন।












Click it and Unblock the Notifications