White Tea: খেয়েছেন কখনও সাদা চা, জানেন কি এই পানীয়, জানুন গুনাগুণ সম্পর্কে
সকালবেলা ঘুম থেকে উঠে এক কাপ চা প্রায় সকলেই খেয়ে থাকেন। চা খেলে এনার্জি বাড়ে, কাজ করার গতি কিন্তু বাড়তে থাকে। তবে কেউ দুধ চা খান, কেউ বা খান লিকার চা আবার কেউ বা খান গ্রিন টি।
আপনি কি কখনোও সাদা চা খেয়েছেন, সাদা চা সম্পর্কে হয়তো অনেকেই জানেন না, তবে এই চা খুব উপকারী। এমন কেউ যদি ওজন কমাতে চান কিংবা হজম শক্তি বাড়াতে চান তাহলে রোজ খান এই চা। জানুন সাদা চায়ের উপকারিতা সম্পর্কে।

- তবে কি এই সাদা চা?
জানুন সাদা চা বা হোয়াইট টি কী- জানেন ক্যামেলিয়া সাইনেনসিস থেকেই তৈরি হয় এই চা,গুল্মজাতীয় চিরহরিৎ এই গাছ থেকেই তৈরি হয় চা ৷ এর পাতা এবং কুঁড়ি তুলে ফেলা হয় সম্পূর্ণ প্রস্ফুটিত হওয়ার আগেই ৷ এই গাছের কচি পাতা ও কুঁড়ি শুকিয়ে এই সাদা চা তৈরি করা হয়, আগে কিন্তু এই চা শুধু মাত্র চিন দেশেই পাওয়া যেত। তবে এখন ভারত-সহ পৃথিবীর বিভিন্ন দেশে সাদা চা উৎপাদিত হচ্ছে। এই চায়ের মুকুল সংগ্রহ করার সময়ে তা এতটাই কচি থাকে যে, তাতে ক্ষুদ্রাকৃতি কিছু সাদা আঁশের মতো অংশ দেখা যায়, আর সেই কারণেই এই চাকে সকলে সাদা চা বলে থাকেন।
১) সাদা চায় রয়েছে অনেক উপকার, এতে রয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ, রয়েছে পলিফেলনও।
২) যদি আপনি ওজন কমাতে চান তাহলে নিত্যদিন খান এক কাপ করে সাদা চা। এটি খেলে আপনার বেশি খিদে পাবে না।
৩) সাদা চায়ে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা শরীরের জন্য খুব ভালো। এটি যদি আপনি রোজ খান তাহলে আপনি ফ্রি র্যা ডিক্যাল থেকে মুক্তি পাবেন।
৪) সাদা চা খেলে আপনার বয়সকে কেউই ধরতে পারবেন না, এমন কি বলিরেখাও কিন্তু আপনার মুখে থাকবে না। যদি কোনও দাগ ত্বকে থাকে তাও কিন্তু সহজে উঠে যাবে।
৫) যাদের মুখ বা ত্বক ঝুলে যাচ্ছে তারাও কিন্তু নিত্যদিন সাদা চা খেতে পারেন।
৬) রোজ সকালে এক কাপ করে সাদা চা খেলে আপনার সারাদিন শরীরের শক্তি বজায় থাকবে, যে জন্য আপনি সারা দিন চুটিয়ে কাজ করতে পারবেন।
৭) শীতকালে সকলেরই শরীর কিন্তু ক্রমশক ক্লান্ত হতে থাকে, আর এই সময়ে শরীরকে সতেজ রাখতে হয়, আর যে কারণে সাদা চা খাওয়া খুব উপকারী।
৮) যদি আপনার বদহজমের সমস্যা থাকে বা কোনও খাবার আপনি সহজে হজম করতে না পারেন তাহলে নিত্যদিন খান এক কাপ করে হলেও সাদা চা। এটি খেলে আপনার হজমের সমস্যা দূর হবে। কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমবে।
৯) যদি আপনি স্মৃতিশক্তিকে বানাতে চান তাহলে রোজ খান সাদা চা, কারণে এতে পলিফেনল নামক একপ্রকার যৌগ থাকে।
১০) সাদা চা রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতেও সহায়ক, কারণ এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে।
১১) যদি আপনি খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে চান তাহলে অবশ্যই সাদা চা খান।












Click it and Unblock the Notifications