সুপারফুডের মধ্যে কেন ধরা হয় পেস্তাকে, কী গুণ রয়েছে, জানুন উপকারিতা
পেস্তা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো তা আমরা কমবেশি সকলেই জানি। যেকোনও ডেজার্টে বা আইসক্রিমে যদি পেস্তা থাকে তাহলে কিন্তু খেতে খুব সুন্দর লাগে। তবে শুধু যে আমরা পেস্তা স্বাদের জন্য খাই তা কিন্তু নয়।
পেস্তায় প্রচুর পরিমাণে মনোস্যাচুরেটেড ফ্যাট, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা আপনার শরীরের জন্য খুব ভালো। জানুন কেন খাবেন পেস্তা।

- কী কী উপাদান রয়েছে
পেস্তায় প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ থাকে। যা আপনার স্বাস্থ্যের জন্য খুব ভালো। তাছাড়াও থাকে ভিটামিন বি ৬, যা খেলে আপনার শরীরে পুষ্টির ভাণ্ডার পূর্ণ হবে। পেস্তাতে থাকে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাসের মতন যৌগ। যা হাড় ভালো রাখতে সাহায্য করে। এতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেন্টরি বৈশিষ্ট্য থাকে।
- চোখের দৃষ্টিশক্তি বাড়বে
যদি আপনি চোখ ভালো রাখতে চান এবং দৃষ্টিশক্তি বাড়াতে চান তাহলে অবশ্যই নিত্যদিন খান অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ পেস্তা। যা আপনার চোখ ভালো রাখতে সাহায্য করবে। দৃষ্টিশক্তি বাড়বে। বয়সের সঙ্গে সঙ্গে অনেকেরই চোখের দৃষ্টি শক্তি ঝাপসা হয়ে আসে তারাও কিন্তু পেস্তার উপর ভরসা রাখতে পারেন।
- কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে
কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে রোজ খান পেস্তা। পেস্তায় থাকে মনোস্যাচুরেটেড ফ্যাট। এটি খেলে আপনার শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমবে এবং বাড়বে ভালো কোলেস্টেরলের মাত্রা। এমনকি এটি খেলে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমবে । হার্ট অ্যাটাক প্রতিরোধ করতেও সাহায্য করে পেস্তা। আবার কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি কমাতে সাহায্য করবে পেস্তা।
- ওজন নিয়ন্ত্রণে থাকবে
যদি আপনি ওজন নিয়ন্ত্রনে রাখতে চান তাহলে অবশ্যই খাবেন পেস্তা। এতে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড থাকে। যা কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। তাছাড়াও থাকে লুটেইন নামক একপ্রকার অ্যান্টিঅক্সিডেন্ট। যা ওজন নিয়ন্ত্রণে রাখে। এতে ফাইবার থাকায় পেস্তা খেলে আপনার পেট কিন্তু অনেকক্ষণ ভর্তি থাকবে ওজন নিয়ন্ত্রণে থাকবে।
- ত্বক ভালো থাকবে
পেস্তায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। লুটেইন, জেক্সানথিন ও প্রোঅ্যান্থোসায়ানিডিন থাকে। যা ফ্রি র্যা ডিকেলের বিরুদ্ধে লড়তে সাহায্য করে। ত্বক ভালো রাখতে সাহায্য করে পেস্তা। তাই আজ থেকে আপনিও খেতে পারেন পেস্তা।












Click it and Unblock the Notifications