Benefits of Jaggery: শীতকালে নিত্যদিনই খাচ্ছেন গুড়, আদৌও এটি খাওয়া কি শরীরের জন্য ভালো?
গুড় খেতে কেনা ভালোবাসেন বলুন! শীতকালে গুড় দিয়ে পায়েস, পাটিসাপটা খেতে কিন্তু মন্দ লাগে না। গুড় খাওয়া স্বাস্থ্যের জন্য এমনিতেই ভালো। গুড়ে রয়েছে প্রচুর উপকারিতা, তা হয়তো আমরা অনেকেই জানি।
আপনি কি জানেন হার্ট ভালো রাখা থেকে রক্তচাপ কমাতে, কোলেস্টেরলের মাত্রা কমাতে গুড় খাওয়া খুব দরকার। শীতকালে যদি আপনি শরীর ভালো রাখতে চান তাহলে নিত্যদিন খান গুড়, জানুন উপকারিতা সম্পর্কে।

- হার্ট ভালো রাখতে রোজ গুড় খান
যদি হার্ট ভালো রাখতে চান তাহলে নিত্যদিন গুড় খেতে পারেন। গুড় খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমবে। এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। তাছাড়াও থাকে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতেও গুড় খাওয়া ভালো। শীতকালে চুটিয়ে খান গুড়।
- কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে গুড়
যাদের শরীরে কোলেস্টেরলের মাত্রা বেশি ও কোলেস্টেরলের ঝুঁকি কমাতে চান তারা শীতকালে খান গুড়। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। তাই এটি খেলে আপনার ফাইবারের ঘাটতি পূরণ হবে। ওজন নিয়ন্ত্রণে থাকবে , বেশি খিদেও পাবে না।
- রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে
যদি আপনি রোগ প্রতিরোধের ক্ষমতা আরও বাড়াতে চান তাহলে শীতকালে গুড় খান। গুড় খেলে সর্দি, কাশি ঝুঁকি কমবে। এমনকি আপনার বুকে যদি পুরনো কফ থাকে তাও কিন্তু টেনে বার করবে। শীতকালে যেহেতু রোগপ্রতিরোধের ক্ষমতা কমতে থাকে, তাই যদি শরীর সুস্থ রাখতে চান এবং সতেজ থাকতে চান তাহলে নিত্যদিন খাদ্য তালিকায় রাখুন গুড়।
- মানসিক চাপ কমবে
গুড়ে রয়েছে গ্লুকোজ, যদি আপনি রোজ গুড় খান তাহলে আপনার মস্তিষ্কের কোষের বৃদ্ধি ঘটবে, মানসিক চাপ অনেকটাই কমবে। আপনার মাথা ঠাণ্ডা থাকবে।
- রক্তশূন্যতা থেকে মুক্তি পাবেন
গুড়ের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন ও ফলিক অ্যাসিড থাকে। যা আপনার হিমোগ্লোবিন গঠন করতে সাহায্য করবে। রক্তকে পরিষ্কার রাখতেও সাহায্য করে গুড়। এতে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন, যা খেলে আপনার রক্তশূন্যতা কমবে।












Click it and Unblock the Notifications