এই মশলা ভেজানো জল খেলেই কমবে ওজন, দূর গ্যাস, অম্বলের সমস্যাও, আর কী গুণ রয়েছে
ধনে খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। ধনে খেলে বড় রোগের ঝুঁকি কমে। শুধু তাই নয়, ধনে খেলে হার্টও কিন্তু ভালো থাকে। আর প্রত্যেকটি রান্নাঘরেই কিন্তু সকলের ধনে থাকে।
আপনি কি জানেন সকালে খালি পেটে ধনে ভিজিয়ে জল খেলে তা আপনার ত্বক ভালো থাকবে। এমন কি শরীর থেকে টক্সিন দূর হয়ে যাবে। ত্বকে ফিরবে উজ্জ্বলতাও। কীভাবে খাবেন।

- জানুন উপকারিতা
আর ধনে ভালো করে গুঁড়ো করে প্রথমে হালকা ভেজে নিয়ে ভালো করে গুঁড়ো করেও কিন্তু অন্য শাক সবজির সঙ্গে খেতে পারেন। আবার আস্ত ধনেও অনেকে খায়। যদি আপনি রাতের বেলা ধনে ভিজিয়ে জল খান, তার উপকারিতা খুব। কিন্তু বেশি জানেন কি বেশি ধনে ভেজানো জল খাওয়ার উপকারিতা সম্পর্কে।
- ওজন কমবে
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, প্রত্যেক দিন খালি পেটে ধনে ভিজিয়ে সেই জল খেলে অনেক উপকার পাওয়া যায় এটি খেলে আপনার ওজন কমবে। পরিপাকতন্ত্র ভালো থাকবে। তবে খালি পেটে এই জল খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য বেশি ভালো।
- কীভাবে খাবেন
এই ধনের জল তৈরি করতে প্রথমে চার টেবিল চামচ ধনে বীজ নেবেন, তারপরে একটি পাত্রে নিয়ে ভালোভাবে একটু ধুয়ে নেবেন। তারপর তাতে ৬০০ মিলিগ্রামের জল দেবেন। ৩০ মিনিটের জন্য ভিজিয়ে খেতে পারেন। না হলে গ্যাসে খানিকক্ষণ ফুটিয়ে তারপরে সেটি হালকা করে ছেঁকে নিয়ে ঠান্ডা করে খেতে পারেন। এটিও কিন্তু খাওয়ার স্বাস্থ্যের জন্য খুব ভালো।
- টক্সিন দূর হয়
খালি পেটে ধনে ভিজিয়ে জল খেলে শরীর থেকে টক্সিন দূর হয়। এটি রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এমন খেতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা ত্বক ভালো রাখতে সাহায্য করে। এমনকি ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতেও সাহায্য করে এইধনে ভেজানো জল।
- পেট ফোলা কমবে
যাদের গ্যাস, অম্বলের সমস্যা রয়েছে। পেট ফোলা, পেট ফাঁপার সমস্যা রয়েছে, তারা কিন্তু নিয়মিত ধনে ভেজানো জল খেতে পারেন।
- হজম ক্ষমতা কমবে
অ্যাসিডের সমস্যায় যারা ভুগছেন কিংবা হজম ক্ষমতা খুব কম কিংবা খিদে পায় না পেট সবসময় ভার ভার লাগে তারা কিন্তু এই ধনে ভেজানো জল খেতে পারেন। এটি খেলে আপনার পেট ভার থাকবে না। গ্যাস অম্বলের যেকোনও সমস্যা কমতে সাহায্য করবে।












Click it and Unblock the Notifications