অকেজো ভেবে ফেলে দিচ্ছেন এই ড্রাই ফুটসের বীজ, জানেন স্বাস্থ্যের জন্য কতটা উপকারী?
খেজুর খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। আর খেজুরকে ড্রাই ফুটসের মধ্যেই ধরা হয়। খেজুর খেলে বড় রোগের ঝুঁকি কমে। খেজুর স্বাদে মিষ্টি। এটি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো তা আমরা সকলেই জানি।
খেজুর খেয়ে অনেকেই এই বীজ অকেজো ভেবে ফেলে দেন, যা কিন্তু একদমই ভালো নয়। কেন রোজ এই খেজুরের বীজ খাওয়া উচিত, তা জানুন এই প্রতিবেদন থেকে।

- পরিপাকতন্ত্রকে ভালো থাকবে
খেজুরের বীজে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যা পরিপাকতন্ত্রকে ভালো রাখতে সাহায্য করে। যদি আপনিও তাই চান তাহলে রোজ খেতে পারেন খেজুরের বীজ।
- প্রোটিনের ঘাটতি পূরণ হবে
খেজুরের বীজে প্রোটিনের ভালো উৎস। প্রোটিনের ঘাটতি পূরণ করতে খেজুরের বীজ তাই আপনি কিন্তু নিত্যদিন খেতে পারেন।
- ত্বকের জন্য উপকারী
খেজুরের বীজে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা ফ্রি র্যা ডিকেলের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। ত্বক ভালো রাখে।
- হাড় ভালো রাখে
খেজুরের বীজে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ থাকে, থাকে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, যা শরীরের জন্য খুব ভালো। এমনকি হাড় ভালো রাখতেও সাহায্য করে খেজুরের বীজ।
- হজম শক্তি বাড়ে
খেজুরের বীজে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যা হজম শক্তি বাড়াতে সাহায্য করে। এমনকি কোষ্ঠকাঠিন্যের কমাতে সাহায্য কমাতে সাহায্য করে খেজুরের বীজ।
- হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে
যদি আপনি হার্ট ভালো রাখতে চান, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান অবশ্যই নিত্যদিন খেজুরের বীজ খেতে পারেন। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারে।
- সুগার কমবে
যারা ডায়াবেটিস রোগকে নিয়ন্ত্রণে রাখতে চান তারা খেজুর বীজের গুড়ো খেতে পারেন। এতে রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণে থাকবে।
- ওজন নিয়ন্ত্রণে থাকবে
খেজুর বীজে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যা খেলে অনেকক্ষণ পেট ভর্তি থাকবে। আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে।
- চুলের গোড়া মজবুত করে
চুলের জন্য খুব উপকারী খেজুর বীজ। তাই চুল বাড়াতে, চুলের গোড়া মজবুত করতে খেজুর বীজ খেতে পারেন।
- ক্যানসার
খেজুর বীজে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা ক্যানসার রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।
- কীভাবে খাবেন
খেজুর বীজ প্রথমে গুঁড়ো করে নিন। নিয়ে স্মুদি, দই বা অন্যান্য কোনও খাবারের সঙ্গে মিশিয়ে খেতে পারেন। আবার খেজুর বীজ থেকে তেল বের করা হয়। যা চুল ,ত্বকের জন্য অত্যন্ত ভালো।
- কারা খাবেন না
খেজুর বীজ খাওয়া যেমন স্বাস্থ্যের জন্য ভালো, তেমনই এমন কিছু ব্যক্তিদের জন্য খেজুর বীজ খাওয়া খারাপ। যাদের খেজুর বীজ খেলে শরীরে অ্যালার্জি হয়, অ্যালার্জির সমস্যা রয়েছে তারা খেজুর বীজ খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।












Click it and Unblock the Notifications