Benefits of Black Cumin water: ওজন কমানো থেকে ত্বক উজ্জ্বল রাখতে কালো জিরের জল খান

সব রান্নাঘরেই মশলা হিসেবে ব্যবহৃত হয় কালো জিরে। এই কালো জিরে শুধু আমরা খাবারের স্বাদ বাড়াবার জন্য কিন্তু ব্যবহার করি, তা নয়। এর রয়েছে অনেক উপকার। অনেক মিষ্টিতে, কুকিজেও কিন্তু কালোজিরা ব্যবহৃত হয়।
আপনি কি জানেন কালোজিরের জল খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। পুষ্টিগুণে ভরপুর কালোজিরা জল খেলে মারাত্মক রোগের ঝুঁকিও কমে। জানুন কোন কোন রোগের ঝুঁকি কমায় এই জল।

Benefits of Black Cumin water

  • রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে কালোজিরে ভেজানো জল। এই জল খেলে আপনার কিডনি, চোখ ভালো থাকবে। শুধু তাই নয়, এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতেও সাহায্য করে।

  • কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে

আপনার শরীরে কোলেস্টেরলের মাত্রা যদি বেশি থাকে তাহলে কিন্তু হৃদরোগে আক্রান্ত হবার সম্ভাবনাও খুব বেশি থাকবে। সেই সঙ্গে হার্ট অ্যাটাকের সম্ভাবনাও বাড়বে। তাই আপনি ওষুধ না খেয়েও কিন্তু নিত্যদিন এই কালোজিরের জলে ভিজিয়ে কিন্তু খেতে পারেন। এই জল খেলে আপনার কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকিও কমবে।

  • ওজন কমতে সাহায্য করে

ওজন কমাতে চাইলে নিত্যদিন এক গ্লাস করে খান কালোজিরের জল। এই জল মেটাবলিজম বাড়াতে সাহায্য করে। সেই সঙ্গে এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় এটি আপনার খাবারও দ্রুত হজম করাবে। সেই সঙ্গে আপনার ওজন নিয়ন্ত্রণে রাখবে। আবার এটি যদি পারেন উষ্ণ গরম জলে কালোজিরা সামান্য পরিমাণ ভিজিয়ে রেখে সেই জল খেতে পারেন। এটি খেলে আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর হবে।

  • ত্বক ও চুল ভালো রাখতে রোজ খান এই জল

শীতকালে ত্বককে আরোও সুন্দর রাখতে এবং উজ্জ্বল রাখতে আপনি নিত্যদিন এক গ্লাস করে কালোজিরা ভেজানো জল খান। এতে আপনার চুল, ত্বক দুটোই ভালো থাকবে। সেই সঙ্গে ত্বকে যদি কোনও দাগ থাকে সেটিও কমবে। এমন কি আপনার ত্বকের গ্লো বাড়াতেও সাহায্য করবে এই জল। যদি আপনি রোজ মুখে এই জল মাখেন তাহলে কিন্তু আপনার মুখের উজ্জ্বলতা আরোও দ্বিগুণ হয়ে যাবে এবং মুখে থাকা ময়লাও পরিষ্কার হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+