Aloo Bukhara Benefits: বিরিয়ানীতে দিচ্ছেন আলুবোখরা, জানেন এর স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে?
Aloo Bukhara Benefits: আলুবোখরার নাম সকলেই শুনেছেন। এই ফল লাল রঙের হয়। জাপান, আমেরিকা, ইউরোপে বেশি পরিমাণে পাওয়া যায় আলুবোখরা। যেকোনোও অনুষ্ঠান বাড়িতে স্যালাড, চাটনি, রান্না করার সময় এটি কাজে লাগে। অনেক সময় বিরিয়ানীতে ব্যবহার করা হয় এটি। আলুবোখরা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো, কারণ এতে প্রচুর পরিমাণে খনিজ, ভিটামিন, ফাইবার রয়েছে।
রক্তনালী পরিষ্কার করতে সাহায্য করে আলু বোখরা, তাছাড়া পেশি সুস্থ রাখতে সাহায্য করে এটি, এতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন ই থাকে, জানুন এর উপকারিতা সম্পর্কে।

হার্ট ভালো রাখে
চিকিৎসাকেরা বলছেন, যে ব্যক্তি রোজ আলুবোখরা খান তার কখনোই কার্ডিওভাসকুলার রোগ হয় না। যদি হার্ট ভালো রাখতে চান তাহলে আপনি রোজ আলুবোখরা খেতে পারেন, কারণ এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে।
কোষ্ঠকাঠিন্যের সমস্যা
এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, এটি খেলে আপনার অন্ত্র ভালো থাকবে। সেই সঙ্গে আপনার যদি কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে তাহলে আপনি নিত্যদিন আলুবোখরা খেতে পারেন।
ক্যানসার রোগ
আলুবোখরা খেলে ক্যানসার রোগের ঝুঁকি অনেকটাই কমবে। এটিতে অ্যান্থোসায়ান নামক একপ্রকার যৌগ থাকে। এটি খেলে আপনার ক্যানসার রোগের ঝুঁকি কমবে, তাছাড়াও থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা, আপনার কোষকে ভালো রাখতে সক্ষম।
দৃষ্টিশক্তি বাড়বে
যদি আপনি চোখের দৃষ্টিশক্তি বাড়াতে চান তাহলে নিত্যদিন আলুবোখরা খেতে পারেন। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে
যাদের ডায়াবেটিস আছে বা যারা রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণে রাখতে চান তারাও কিন্তু আলুবোখরা খেতে পারেন। তাছাড়া কোলেস্টেরলের ঝুঁকি কমাতে সক্ষম। এই আলুবোখরা খেলে আপনার উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা কম, কারণ এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে।
মানসিক চাপ দূর করে
আলুবোখরাতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, মানসিক চাপ দূর করতে সাহায্য করে এটি। শরীরে যখন অ্যান্টিঅক্সিডেন্ট কম থাকে, তখন মানুষ মানসিক চাপে ভুগতে শুরু করেন অনেকে। তখন আপনারাও খেতে পারেন আলুবোখরা।
কারা এটি খাবেন না
সকলে যে আলুবোখরা খেতে পারবেন, তা কিন্তু নয় অনেকেই এমন আছেন যাদের আলুবোখরা ফেলে অ্যালার্জি হয়, তবে যাদের অ্যালার্জি রয়েছে তারা কিন্তু কখনোই এটি খাবেন না। বা যাদের মূত্রনালীতে স্টোন হয়েছে তারা কখনোই আলুবোখরা খাবেন না। যদি আপনি কখনো কোন গুপ্ত রোগের জন্য ওষুধ খান তাহলেও আলুবোখরা খাবেন না ।অবশ্যই আলুবোখরা খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ মেনে তবেই খাবেন।












Click it and Unblock the Notifications